খেলা

সৌম্য আউট হয়ে ফিরলেন, বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য

প্রতিবেদক
সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত
সব খবর

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে ব্যক্তিগত ৫ রান করে আউট হয়ে ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার। মুজারাবানির হঠাৎ লাফিয়ে ওঠা বল ডিফেন্স করতে গিয়ে ব্যাটের কানা ছুঁয়ে স্লিপে ক্যাচ দেন তিনি। এ সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১৩ রান।

৮ বলে ৫ রান করা সৌম্যর বিদায়ের পর ক্রিজে আছেন আরেক ওপেনার তানজিদ হাসান, যিনি ১৯ বলে ৫ রান করেছেন। প্রথম ম্যাচে ১৪২ রানে অলআউট হওয়া বাংলাদেশ আজ শুরুতে উইকেট না দেওয়ার সতর্ক চেষ্টা করছিল। আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। প্রথম ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের দল ২৫ রানে হেরেছিল।

এর আগে, সেঞ্চুরি হাঁকানো বেন কারান ও শেষদিকে ব্রেড ইভান্সের ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দেয় জিম্বাবুয়ে। কারান ১৩৫ বলে অপরাজিত ১১১ রান করেন। তাঁর সঙ্গী হয়ে শেষদিকে ৩৮ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইভান্স, তাসকিন আহমেদের শেষ ওভারে একাই ২২ রান তোলেন তিনি।

জিম্বাবুয়ের ইনিংসের শুরুটা অবশ্য ভালো ছিল না। প্রথম ওভারেই তাসকিন আহমেদ ব্রায়ান বেনেটকে বোল্ড করে কোনো রান না দিয়ে উইকেট মেডেন নেন। এরপর ৩ ওভারে ৮ রান তুলতে গিয়ে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে, তাসকিনের বলে ক্যাচ দিয়ে ফেরেন ইনোসেন্ট কাইয়া। নাহিদ রানার ইয়র্কারে বোল্ড হন ক্রেইগ আরভিন।

দ্রুত তিন উইকেট হারানোর পর বেন কারান ও ওয়েসলি মাধাভেরে মিলে দলকে টেনে তোলার চেষ্টা করেন। তাঁদের ৪৫ বলে ৩৪ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। মাধাভেরে তাঁর বলে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন। জিম্বাবুয়ে এখন ১৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান করেছে। এরপর কারানের সঙ্গী হন সিকান্দার রাজা। এই জুটিটি আরও বড় হয়ে ৯৫ বলে ৬৯ রান যোগ করে। ৫৫ বলে ৩৩ রান করা রাজাকে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ বানিয়ে এই জুটিও ভাঙেন মিরাজ।

পরে রিশাদ হোসেনের বলে ক্লিভে মান্দান্ধে উইকেটের পেছনে ক্যাচ দিলে জিম্বাবুয়ে ১৪৮ রানে ৬ উইকেট হারায়। এর আগে অবশ্য মিরাজ তাঁর নিজের বলে কারানের একটি ক্যাচ ছেড়ে দিয়েছিলেন, যখন কারান ৭৭ রানে ব্যাট করছিলেন। কারান তাসকিন আহমেদকে পরপর দুই বলে চার মেরে ওয়ানডেতে তাঁর দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন।

দিনের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি জানান, প্রথম ১০ ওভার কাজে লাগাতে চান তারা। বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়; মোস্তাফিজুর রহমানের বদলে একাদশে ঢুকেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, নুরুল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে: ৪৫.৩ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান.একটু আগেই তাঁর বলে ক্যাচ ছেড়ে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

জিম্বাবুয়ে: ৩৩ ওভারে ১৩৪/৫.দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল জিম্বাবুয়ে।