আইন ও আদালত

তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে বান্ধবী দিশা

প্রতিবেদক
মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে ই–মেইল পেল দিল্লি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে ই–মেইল পেল দিল্লি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা নিয়ে ধোঁয়াশা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা নিয়ে ধোঁয়াশা রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার পৃথিবীর সম্পদ ধ্বংসের জন্য নয়, মানুষের কল্যাণে ব্যয় হোক পৃথিবীর সম্পদ ধ্বংসের জন্য নয়, মানুষের কল্যাণে ব্যয় হোক পটুয়াখালীতে সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ার পাঁয়তারা পটুয়াখালীতে সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ার পাঁয়তারা কপ-৩১ সম্মেলনে বিদ্যুতায়নের ওপর বিশেষ জোর দিচ্ছে তুরস্ক কপ-৩১ সম্মেলনে বিদ্যুতায়নের ওপর বিশেষ জোর দিচ্ছে তুরস্ক নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করলেন শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করলেন শেখ হাসিনা সিটি নির্বাচন ঘিরে জামায়াত ও এনসিপির মধ্যে আস্থার সংকট সিটি নির্বাচন ঘিরে জামায়াত ও এনসিপির মধ্যে আস্থার সংকট
সব খবর

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় তার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দিশাকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতকে জানান, মামলার মূল রহস্য উদ্ঘাটনের জন্য তাকে বিভিন্ন কৌশলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেও তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, দিশা জানিয়েছেন ঘটনার দিন ২৭ অক্টোবর রাতে তিনি তাহসিফের সঙ্গে উত্তরায় ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ গিয়েছিলেন। এর আগে সন্ধ্যায় তারা ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’ খেয়েছেন এবং বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে ঘোরাঘুরি করেছেন। তবে দিশা অনেক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। মামলার আরেক সন্দেহভাজন আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে পুলিশ হেফাজতে রিমান্ডে রয়েছেন এবং দিশা ও দীপের দেওয়া বক্তব্য মিলিয়ে দেখা হচ্ছে। তাহসিফের মোবাইল কললিস্ট পর্যালোচনা করে দিশার সঙ্গে তার একাধিকবার কথা বলার প্রমাণ পাওয়া গেছে এবং প্রাথমিক তদন্তে দিশার সম্পৃক্ততার তথ্য মিলছে বলে দাবি করেছেন তদন্ত কর্মকর্তা। জামিনে মুক্তি পেলে দিশা পলাতক হতে পারেন—এমন আশঙ্কায় তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে বলা হয়।

এর আগে ৩১ অক্টোবর কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে দুই দফায় মোট সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার অপর সন্দেহভাজন দীপকে ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত তিন দফায় মোট ১০ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। গত ৩০ অক্টোবর রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। এর আগে ২৮ অক্টোবর বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের ভাসমান লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে পরিচিত তাহসিফ গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়েছিলেন। পরবর্তীতে পিবিআই কর্তৃক দীপকে হেফাজতে নেওয়ার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ অক্টোবর টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরদিন ১ নভেম্বর তাকে প্রথম দফায় চার দিনের রিমান্ডে পাঠান আদালত।

পরে ৪ নভেম্বর দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।এ মামলায় দীপকে গত ৩১ অক্টোবর প্রথম দফায় চার দিন, ৩ নভেম্বর দ্বিতীয় দফায় তিন দিন এবং ৫ নভেম্বর তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।তাহসিফের লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা কে এম এনায়েতুল করিম গত ৩০ অক্টোবর রাতে উত্তরখান থানায় হত্