বাংলাদেশ

তিস্তার ভাঙন রোধে রংপুরে পাউবো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

প্রতিবেদক
জুমার খুতবায় আপত্তিকর মন্তব্য: পদত্যাগ করলেন রানিহাটির ইমাম জুমার খুতবায় আপত্তিকর মন্তব্য: পদত্যাগ করলেন রানিহাটির ইমাম বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ, ট্রাম্পকে অনুরোধ করেও সাড়া পেলেন না সালমান বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ, ট্রাম্পকে অনুরোধ করেও সাড়া পেলেন না সালমান সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইবির গভীর উদ্বেগ সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইবির গভীর উদ্বেগ যুক্তরাষ্ট্রে বৃদ্ধাশ্রম জালিয়াতি: বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে বৃদ্ধাশ্রম জালিয়াতি: বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড মুম্বাইয়ে নিজ বাসায় ছুরিকাঘাতের এক বছর পর মুখ খুললেন সাইফ আলী খান মুম্বাইয়ে নিজ বাসায় ছুরিকাঘাতের এক বছর পর মুখ খুললেন সাইফ আলী খান দেশের উন্নয়ন টেকসই করতে সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি দেশের উন্নয়ন টেকসই করতে সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতি যোদ্ধারা বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতি যোদ্ধারা নবাবগঞ্জে শিশুদের নিয়ে তালগাছ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ নবাবগঞ্জে শিশুদের নিয়ে তালগাছ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ
সব খবর

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাগডহরা, নোহালী, বিনবিনা ও মটুকপুর চর এলাকায় তিস্তা নদীর বিধ্বংসী ভাঙন অব্যাহত রয়েছে। এতে হাজার হাজার হেক্টর আবাদি জমি ও শত শত বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই পরিস্থিতির স্থায়ী প্রতিকারের দাবিতে আজ রোববার দুপুর ১টায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। ‘তিস্তা নদী পাড়ের এলাকাবাসী’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে গঙ্গাচড়ার বিভিন্ন চরাঞ্চল থেকে দুই শতাধিক মানুষ অংশ নেন। তারা প্রায় এক ঘণ্টা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্থায়ী নদীশাসনের দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, বছরের পর বছর ভাঙন চললেও পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো স্থায়ী উদ্যোগ নেয়নি। মাঝেমধ্যে কিছু জিওব্যাগ দেওয়া হলেও তা ভাঙন ঠেকাতে ব্যর্থ। এছাড়া জিওব্যাগে বালু ভরাটের খরচও ভুক্তভোগীদের নিজেদের বহন করতে হচ্ছে। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলার আহ্বায়ক আল মামুন, খেলাফত মজলিসের গঙ্গাচড়া উপজেলা সাধারণ সম্পাদক মমিনুর ইসলামসহ স্থানীয়রা বক্তব্য দেন। আল মামুন বলেন, তিস্তার ভাঙনে মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়সারাভাবে পরিদর্শন ও কিছু জিওব্যাগ দিয়েই দায়িত্ব শেষ করেন। তিনি দ্রুত ঠিকাদার নিয়োগের মাধ্যমে স্থায়ী কাজ শুরুর আহ্বান জানান এবং দাবি না মানলে আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন।

ভুক্তভোগী কৃষক আব্দুল কাদের বলেন, তার কয়েক বিঘা জমি নদীগর্ভে গেছে এবং এখন বসতভিটাও ভাঙনের মুখে। তিনি সাময়িক নয়, বরং স্থায়ী নদীশাসনের দাবি জানান। বক্তারা জরুরি ভিত্তিতে পর্যাপ্ত জিওব্যাগ ফেলা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবিও তুলে ধরেন।

এ বিষয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, কোথাও ভাঙন দেখা দিলে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে উপজেলা প্রশাসনের সহায়তায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ সরবরাহ করা হয়। তিনি আরও বলেন, স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা প্রণয়ন, বরাদ্দ অনুমোদন ও ঠিকাদার নিয়োগের মতো প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময়ের প্রয়োজন। তবে জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ভাঙনরোধের কাজ অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে স্থায়ী প্রতিরক্ষা কাজের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।