বিশ্ব

নতুন পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে চান ট্রাম্প

প্রতিবেদক
আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু মাও সে-তুংয়ের চীন: যে বিপ্লব বদলে দিয়েছিল এক বিশাল রাষ্ট্রকে মাও সে-তুংয়ের চীন: যে বিপ্লব বদলে দিয়েছিল এক বিশাল রাষ্ট্রকে পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত সার্ভার রুম ও সরঞ্জাম পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত সার্ভার রুম ও সরঞ্জাম ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা বিদ্যুৎ সংকটে ফার্নেস অয়েলের ওপর নির্ভরশীলতায় বাড়ছে আর্থিক ঝুঁকি বিদ্যুৎ সংকটে ফার্নেস অয়েলের ওপর নির্ভরশীলতায় বাড়ছে আর্থিক ঝুঁকি শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে জেলে যেতে হবে: শামা ওবায়েদ শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে জেলে যেতে হবে: শামা ওবায়েদ গাজীপুরে নিখোঁজ দুই শিশুর মরদেহ জলাশয় থেকে উদ্ধার গাজীপুরে নিখোঁজ দুই শিশুর মরদেহ জলাশয় থেকে উদ্ধার মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান রাশিয়ার মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান রাশিয়ার জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান ইরানের হুমকি, দক্ষিণ কোরিয়ার দ্বিধা: হরমুজ প্রণালীতে সামরিক সহায়তা প্রশ্নে জটিলতা ইরানের হুমকি, দক্ষিণ কোরিয়ার দ্বিধা: হরমুজ প্রণালীতে সামরিক সহায়তা প্রশ্নে জটিলতা
সব খবর

ইরানের সঙ্গে কোনো ধরনের নতুন পরমাণু চুক্তি স্বাক্ষর ছাড়াই যুদ্ধ বন্ধের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতির বিনিময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার শর্ত দেওয়া হতে পারে বলে জানা গেছে। ৯ আগস্ট রোববার মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ থেকে সরে আসার সম্ভাব্য পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি তার ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন যে, ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তি না হলেও যুদ্ধ থেকে সরে আসা সম্ভব। এক্ষেত্রে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করাকে যুদ্ধ বন্ধ ও যুদ্ধবিরতি বাড়ানোর প্রধান শর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অন্যদিকে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে তেহরানও বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে কয়েক শ কোটি ডলারের ক্ষতিপূরণ প্রদান, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ওই অঞ্চল থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া এবং জব্দ করা ইরানি সম্পদ ফেরত দেওয়া। বিশ্লেষকদের মতে, ইরানের এসব শর্ত থেকে এটি স্পষ্ট যে, তারা দ্রুত কোনো সমঝোতায় যেতে প্রস্তুত নয়; বরং তারা দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে।

ওমান ও ইরানের মধ্যে অবস্থিত হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাসবাহী জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করে, ফলে এখানে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে দ্রুত অস্থিরতা দেখা দেয়। যুদ্ধ শুরুর পর ইরান এই প্রণালি বন্ধ করে দেয় এবং মার্কিন ও তাদের মিত্র দেশের যুদ্ধজাহাজ চলাচলে বাধা দেওয়ার ঘোষণা দেয়। ওয়াশিংটন অবশ্য ইরানের এই বিধিনিষেধ ও টোল আরোপের প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।

সাম্প্রতিক সময়ে ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে গেছে, যদিও এই সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে এখনো চাপ রয়ে গেছে। সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন থাকায় সামরিক অভিযান থেকে অর্জিত সাফল্যের বার্তা দেওয়ার রাজনৈতিক চাপও ট্রাম্পের ওপর বাড়ছে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালি পুরোপুরি সচল করাকে যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি সুযোগ হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন। আর সেই লক্ষ্যেই নতুন পরমাণু চুক্তির শর্ত থেকে সরে আসার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট।