অর্থনীতি

কানাডার প্রায় ২ হাজার কোটি ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক

প্রতিবেদক
চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় গুলি করে শ্রমিক লীগ ও শ্রমিক দলের দুই নেতাকে হত্যা পাবনায় গুলি করে শ্রমিক লীগ ও শ্রমিক দলের দুই নেতাকে হত্যা তাহসিফের মৃত্যু: বন্ধু দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিল পিবিআই তাহসিফের মৃত্যু: বন্ধু দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিল পিবিআই আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়ে কেন চাপে নেতানিয়াহু আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়ে কেন চাপে নেতানিয়াহু ৭১৭ রানের রেকর্ড ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় পেল ইংল্যান্ড ৭১৭ রানের রেকর্ড ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় পেল ইংল্যান্ড লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ হত্যায় গ্রেপ্তার ২, কারাগারে প্রেরণ লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ হত্যায় গ্রেপ্তার ২, কারাগারে প্রেরণ ধর্ম অবমাননা ও প্রচলিত আইন: ইসলামি শরিয়তের দৃষ্টিভঙ্গি ও প্রেক্ষাপট ধর্ম অবমাননা ও প্রচলিত আইন: ইসলামি শরিয়তের দৃষ্টিভঙ্গি ও প্রেক্ষাপট ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা জারি করল সরকার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা জারি করল সরকার যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর বিমান যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর বিমান শনিবার প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল শনিবার প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল
সব খবর

ওয়াশিংটন ডিসিতে তিন দিনব্যাপী আলোচনার পরও কোনো চূড়ান্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় কানাডার প্রায় ২ হাজার কোটি ডলার সমমূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উভয় দেশের বাণিজ্য প্রতিনিধিদের জন্য স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন, যা অতিবাহিত হওয়ার পর কর্মকর্তারা চুক্তিতে ব্যর্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্কের প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, তার দেশও মার্কিন পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক আরোপ করবে। এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন যে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে কানাডা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও, কানাডাবাসীর স্বার্থ রক্ষার জন্য তা পর্যাপ্ত ছিল না।

এদিকে, এই ব্যর্থতার জন্য কানাডাকেই দায়ী করেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। তার দাবি, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের একটি বড় সুযোগ হাতছাড়া করেছে। গ্রিয়ার আরও জানান, সপ্তাহের শুরুতে উভয় পক্ষ যেসব শর্তে সম্মত হয়েছিল, পরবর্তীতে কানাডা সেই ভিত্তিতে চুক্তি চূড়ান্ত করতে রাজি হয়নি।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্ক কানাডা থেকে দেশটিতে রপ্তানি হওয়া মোট পণ্যের প্রায় ৫ শতাংশের ওপর প্রভাব ফেলবে। নতুন করে শুল্ক আরোপ করা পণ্যগুলোর তালিকায় ইলেকট্রনিক পণ্য, শিল্পযন্ত্র এবং বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।