অপরাধ

উত্তরায় সোয়া কোটি টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার ৫ ডাকাত সদস্য

প্রতিবেদক
দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ ডাচ নাগরিকের মৃত্যু সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ ডাচ নাগরিকের মৃত্যু ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১ হাজার ১২ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১ হাজার ১২ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তিই পর্যালোচনার আওতায়: চিফ হুইপ ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তিই পর্যালোচনার আওতায়: চিফ হুইপ মাদকের টাকা জোগাতে সন্তান বিক্রির অভিযোগ কিশোরগঞ্জে মাদকের টাকা জোগাতে সন্তান বিক্রির অভিযোগ কিশোরগঞ্জে রাশিয়া ও চীনের উত্থান: বদলে যাওয়া বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ রাশিয়া ও চীনের উত্থান: বদলে যাওয়া বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ রাজধানীর বাজারে সবজির সাথে চড়া ডিম ও মুরগির দামও রাজধানীর বাজারে সবজির সাথে চড়া ডিম ও মুরগির দামও
সব খবর

রাজধানীর উত্তরায় পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ইলিয়াস শিকদার, জাফর, মো. রবিউল ইসলাম ওরফে রুবেল, মিন্টু রাড়ী ও সাগর বাড়ৈ। পুলিশের ভাষ্যমতে, এই অপরাধের সঙ্গে ৮ থেকে ১০ জনের একটি পেশাদার ডাকাত চক্র সরাসরি জড়িত।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারদের কাছ থেকে লুট হওয়া অর্থের মধ্যে ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া চারটি ৭ দশমিক ৬৫ মিমি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি, র‍্যাবের ভুয়া পরিচয়পত্র, ভেস্ট, ক্যাপ, ওয়াকিটকি, হাতকড়া, বিভিন্ন নম্বর প্লেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে ডিবি জানায়, গত ৯ জুলাই সকালে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে ডিএল পেট্রোল পাম্পের কর্মীরা একটি কাভার্ড ভ্যানে করে টাকা নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের একটি ব্যাংকে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে আসা ৬ থেকে ৭ জন ডাকাত অস্ত্রের মুখে ও চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ঘটনাস্থলে আটজন উপস্থিত ছিল। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা আরও দুজন জড়িত থাকার তথ্য দিয়েছে। এ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, গ্রেপ্তার সাগর বাড়ৈর বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। এছাড়া রুবেলের বিরুদ্ধে চারটি, মিন্টুর বিরুদ্ধে তিনটি, জাফরের বিরুদ্ধে দুটি এবং ইলিয়াসের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। উদ্ধার অভিযানের অংশ হিসেবে সাগরকে পোস্তগোলা থেকে ৯ লাখ টাকা ও রুবেলকে যাত্রাবাড়ীর কাজলারপাড় থেকে ৩ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার আরও জানান, লুটের টাকা ডাকাতরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। ঘটনার মূল হোতা এখনও পলাতক, তবে তদন্তের স্বার্থে তার নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। তাকে গ্রেপ্তার করা সম্ভব হলে পুরো ঘটনার বিস্তারিত জানা যাবে। বর্তমানে পেট্রোল পাম্পের কোনো কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি।