রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে ১১ দলীয় জোট। রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের এক বৈঠকের পর এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এর আগে বিরোধীদলীয় নেতার বাসভবনে জোটের শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নির্বাচনের পাশাপাশি পারস্পরিক রাজনৈতিক সমঝোতা এবং জোটের পরবর্তী করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে কর্নেল (অব.) অলি আহমেদসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা অংশ নেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

















