বাংলাদেশ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক
সব খবর

ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় প্রত্যেককে সচেতন হতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থী তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক ও পরিচালনা কমিটির দুজন সদস্যও উপস্থিত ছিলেন। সংসদ অধিবেশন দেখার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতার অভ্যাস নিজের পরিবার থেকেই শুরু করতে হবে। তোমরা নিজেরা পরিষ্কার থাকবে এবং পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও এ বিষয়ে সচেতন করবে। তোমাদের ছোট ছোট উদ্যোগই একটি সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে সহায়তা করবে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং তাদের ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে জানতে চান। তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ে মনোযোগ দিলেই হবে না, বরং সুস্থভাবে বেড়ে উঠতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার প্রয়োজন রয়েছে। সময়ের সঠিক ব্যবহার করে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন।

মানুষের পাশাপাশি প্রাণী ও জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের চারপাশের অসহায় ও অবলা প্রাণীদের প্রতি যত্নবান হতে হবে এবং কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না। জীবজন্তুর প্রতি মমতা ও দায়িত্ববোধ মানবিক সমাজের পরিচয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর পরামর্শগুলো নিজেদের জীবনে মেনে চলার পাশাপাশি পরিবার ও নিজ এলাকায় ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন তিনি।