বাংলাদেশ

২০৩০ সালের মধ্যে ২০% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
ভোলায় সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিশেষ পরিকল্পনা সরকারের ভোলায় সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিশেষ পরিকল্পনা সরকারের রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ চায় বারভিডা, আন্দোলনের হুঁশিয়ারি রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ চায় বারভিডা, আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন শিক্ষার্থী আরিফুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন শিক্ষার্থী আরিফুল রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্: কবিতার নতুন ভূগোল ও ভাষার কারিগর রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্: কবিতার নতুন ভূগোল ও ভাষার কারিগর আগামী ৫ বছরে কৃষিতে ডিজেল পাম্পের পরিবর্তে আসবে সৌর বিদ্যুৎ আগামী ৫ বছরে কৃষিতে ডিজেল পাম্পের পরিবর্তে আসবে সৌর বিদ্যুৎ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামের আগে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামের আগে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেশে হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু দেশে হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু ফ্যামিলি কার্ডের নামে টাকা হাতিয়ে নেত্রকোনায় এনসিপি নেত্রী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের নামে টাকা হাতিয়ে নেত্রকোনায় এনসিপি নেত্রী গ্রেপ্তার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহারে নতুন নির্দেশনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহারে নতুন নির্দেশনা
সব খবর

সরকার আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করেছে। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে অন্তত ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খানের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। বেলা সাড়ে তিনটায় জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয় এবং প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী লিখিত প্রশ্নের জবাব দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে। এই লক্ষ্যে ২০২৬ থেকে ২০৩০ মেয়াদে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে। এই কৌশলপত্র অনুযায়ী নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সম্ভাবনা ও বাস্তবতা বিবেচনা করে ২০৩০ সাল পর্যন্ত নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট, ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট এবং বায়ু, বর্জ্য, পানিবিদ্যুৎ, ভাসমান সোলার ও অ্যাগ্রিভোলটেইক্সসহ অন্যান্য প্রযুক্তি থেকে ৪৫০ থেকে ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে উৎসাহ দিতে সরকার সৌরবিদ্যুৎ স্থাপনের প্রয়োজনীয় পণ্য যেমন সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও স্ট্রাকচারের ওপর শর্তসাপেক্ষে বিভিন্ন শুল্ক ও কর থেকে অব্যাহতি দিয়েছে। সর্বশেষ ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন ব্যয়ের ওপর ২০ শতাংশ মুনাফা ও ১১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম বিবেচনা করে জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের মূল্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুসরণ করে যেসব গ্রাহক ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, তারা পরবর্তী তিন বছর অর্থাৎ ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন।

নবায়নযোগ্য জ্বালানি প্রসারের জন্য সরকার বিভিন্ন নীতিমালা ও গাইডলাইন প্রণয়ন করেছে। এর মধ্যে রয়েছে ‘পিপিপি পদ্ধতিতে সরকারি সংস্থার মালিকানাধীন ভূমিতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প উন্নয়ন নির্দেশিকা, ২০২৬’, ‘নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি অংশগ্রহণ বৃদ্ধি নীতিমালা, ২০২৫’, ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা, ২০২৫’, ‘নেট মিটারিং গাইডলাইন, ২০২৫’ এবং ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি, ২০২৫’। এছাড়া বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, অনশোর উইন্ড এবং কার্বন ক্রেডিট প্রক্রিয়াকরণ বিষয়ক গাইডলাইনও প্রণয়ন করা হয়েছে বলে প্রধানমন্ত্রী সংসদকে জানান।