নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাদিয়া ইসলাম (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাদিয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সাদিয়া ইসলাম নেত্রকোনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং বর্তমানে শহরের কুড়পাড় এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কুড়পাড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে রাতে প্রিয়া আক্তার নামে ভুক্তভোগী এক নারী বাদী হয়ে প্রতারণার অভিযোগে মামলা করেন।
মামলার এজাহারে ভুক্তভোগী প্রিয়া আক্তার জানান, সাদিয়া তাকেসহ মোট পাঁচজনের কাছ থেকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে জনপ্রতি তিন হাজার টাকা করে নিয়েছেন। মঙ্গলবার সকালে কার্ড করে দেওয়ার কথা বলে তিনি টাকা নেন এবং বিকেলে আরও এক নারীর কাছ থেকে টাকা নিতে এলে স্থানীয়রা তাকে ধরে ফেলে। প্রিয়া আক্তার বলেন, তিনি প্রতারিত হয়েছেন এবং এর বিচার চেয়ে মামলা করেছেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সাদিয়াকে হেফাজতে নেওয়া হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। প্রতারণার দায়ে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সাদিয়া আক্তারকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। স্থানীয়রা জানিয়েছেন, সাদিয়া কুরপাড় এলাকার বাসিন্দা, প্রিয়া আক্তার, সুমি আক্তার, ইতি আক্তারসহ পাঁচজনের কাছ থেকে ফ্যামেলি কার্ড দেবেন বলে ৩০০০ টাকা করে নিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী প্রিয়া আক্তার বাদী হয়ে প্রতা

















