অপরাধ

৮ মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, আসকের প্রতিবেদনে উদ্বেগজনক তথ্য

প্রতিবেদক
আইসিসির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন আইসিসির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন আইফোন ও ৫ হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে অপ্রতিম হত্যা আইফোন ও ৫ হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে অপ্রতিম হত্যা চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ইয়েমেনের মারিবে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত ইয়েমেনের মারিবে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত শিবগঞ্জে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ শিবগঞ্জে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ ইসলামে জাদু-টোনা ও এর ভয়াবহতা সম্পর্কে যা বলা হয়েছে ইসলামে জাদু-টোনা ও এর ভয়াবহতা সম্পর্কে যা বলা হয়েছে রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর খুলনায় মেসের ছাত্রকে পিটিয়ে হত্যা: ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ খুলনায় মেসের ছাত্রকে পিটিয়ে হত্যা: ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ মেসির ১০১তম গোল সত্ত্বেও ড্রয়ের বৃত্তে ইন্টার মিয়ামি মেসির ১০১তম গোল সত্ত্বেও ড্রয়ের বৃত্তে ইন্টার মিয়ামি জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
সব খবর

চলতি বছরের প্রথম আট মাসে নিখোঁজ হওয়ার পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সংগঠনটি এই তথ্য সংগ্রহ করেছে।

উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে কিছু মাটিচাপা অবস্থায় পাওয়া গেছে, আবার কিছু উদ্ধার হয়েছে নদী বা ডোবা থেকে। কুমিল্লায় ১৩ বছর বয়সী শিশু ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনাও এই তালিকার অন্তর্ভুক্ত।

আসকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে মোট ১৫৫ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এই মৃত্যুগুলোর মধ্যে হত্যা, ধর্ষণ, নির্যাতনসহ বিভিন্ন কারণ অন্তর্ভুক্ত রয়েছে।

বিস্তারিত তথ্যে দেখা যায়, শারীরিক নির্যাতনে ৬৮ জন, পারিবারিক পরিসরে নির্যাতনে ৪৯ জন, ধর্ষণের পর হত্যায় ২৬ জন, ধর্ষণচেষ্টার পর হত্যায় চারজন, গুলিতে তিনজন, গৃহকর্মীকে শারীরিক নির্যাতনে দুজন, উত্ত্যক্তকারীর হাতে দুজন এবং অপহরণের পর হত্যার শিকার হয়েছে এক শিশু। এছাড়া, আত্মহত্যা, রহস্যজনক মৃত্যু এবং মরদেহ উদ্ধারের ৯৯টি ঘটনার তথ্যও আসকের হিসাবে রয়েছে।

সম্প্রতি জামালপুরের মাদারগঞ্জে সাত বছর বয়সী এক শিশু গত ১০ সেপ্টেম্বর বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজ হয়। দুই দিন পর ১২ সেপ্টেম্বর সহপাঠীর বাড়ির মেঝেতে মাটিচাপা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

একই ধরনের ঘটনা ঘটেছে পাবনা সদরে। সেখানে ১০ বছর বয়সী এক শিশু ৯ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার সাত দিন পর, অর্থাৎ ১৬ সেপ্টেম্বর একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্যমতে, শিশুটিকেও ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।