বিশ্ব

তদন্তের মুখে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

প্রতিবেদক
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১ হাজার ১২ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১ হাজার ১২ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তিই পর্যালোচনার আওতায়: চিফ হুইপ ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তিই পর্যালোচনার আওতায়: চিফ হুইপ মাদকের টাকা জোগাতে সন্তান বিক্রির অভিযোগ কিশোরগঞ্জে মাদকের টাকা জোগাতে সন্তান বিক্রির অভিযোগ কিশোরগঞ্জে রাশিয়া ও চীনের উত্থান: বদলে যাওয়া বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ রাশিয়া ও চীনের উত্থান: বদলে যাওয়া বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ রাজধানীর বাজারে সবজির সাথে চড়া ডিম ও মুরগির দামও রাজধানীর বাজারে সবজির সাথে চড়া ডিম ও মুরগির দামও দেশের নিরাপত্তা রক্ষায় র‍্যাবের মতো বাহিনী প্রয়োজন: লুৎফুজ্জামান বাবর দেশের নিরাপত্তা রক্ষায় র‍্যাবের মতো বাহিনী প্রয়োজন: লুৎফুজ্জামান বাবর ভারতের সাথে শেখ হাসিনার করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার ভারতের সাথে শেখ হাসিনার করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার
সব খবর

আর্থিক অনিয়ম, প্রতারণা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে জালিয়াতির মতো গুরুতর অভিযোগের তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। সায়মা ওয়াজেদ বাংলাদেশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা।

২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন সায়মা। তবে গত বছরের শেষ দিকে সংস্থাটি তাকে বিনা বেতনে প্রশাসনিক ছুটিতে পাঠায়। এর আগে একই বছরের মার্চ মাসে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ৩ জুলাই সায়মা ওয়াজেদের আইনজীবীরা এক চিঠিতে জানিয়েছিলেন যে, ডব্লিউএইচও তার বিরুদ্ধে চীন সফরের ক্ষেত্রে আর্থিক জালিয়াতি এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলেছে। তবে সায়মা এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুসের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি বাংলাদেশে একটি জমির প্লট অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগটিও নাকচ করে দেন। সায়মার দাবি, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি অর্জন করেন এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য আইনের আওতায় তার মালিকানা বৈধ।

নিজের পদত্যাগপত্রে সায়মা উল্লেখ করেন যে, তিনি এই অঞ্চলের দেশগুলোর সেবার লক্ষ্য নিয়ে দায়িত্ব পালন করতে এসেছিলেন। তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে ক্রমাগত বাধা দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া বিনা বেতনে ছুটিতে থাকার কারণে প্রায় এক বছর ধরে কোনো পারিশ্রমিক না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে এবং ডব্লিউএইচওর নেতৃত্বের ওপর তার আস্থা ও বিশ্বাস নষ্ট হয়েছে বলেও তিনি চিঠিতে জানিয়েছেন।

ভ্রমণ-সংক্রান্ত জালিয়াতির অভিযোগের বিষয়ে সায়মা দাবি করেন, ৯০১ ডলার ফেরত পাওয়ার একটি আবেদনের প্রক্রিয়ায় তার এক সহকারীর প্রশাসনিক ভুলের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তিনি জানান, অটিজম নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ তিনি যে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন, তা মহাপরিচালক টেড্রোসের কাছে আগেই স্পষ্ট করেছিলেন।

এর আগে দুটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, ডব্লিউএইচও সায়মা ওয়াজেদকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। আগামী ১২ অক্টোবর এ পদের জন্য মনোনয়ন আহ্বান করা হতে পারে এবং ডিসেম্বর মাসে যাচাই-বাছাই শেষে ২০২৭ সালের ২৪ জানুয়ারি নির্বাচনের সম্ভাবনা রয়েছে। তবে সায়মা ওয়াজেদ এ বিষয়ে নতুন কোনো মন্তব্য করতে রাজি হননি এবং ডব্লিউএইচও থেকেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। সংস্থাটি গত মাসে কেবল জানিয়েছিল যে সায়মা ছুটিতে রয়েছেন, তবে গোপনীয়তার স্বার্থে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশের জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ও সংস্থার নীতিমালা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়।