বিশ্ব

চীনের কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত অন্তত ২৫ জন

প্রতিবেদক
সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতি যোদ্ধারা বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতি যোদ্ধারা নবাবগঞ্জে শিশুদের নিয়ে তালগাছ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ নবাবগঞ্জে শিশুদের নিয়ে তালগাছ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ ডাচ নাগরিকের মৃত্যু সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ ডাচ নাগরিকের মৃত্যু ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১ হাজার ১২ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১ হাজার ১২ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তিই পর্যালোচনার আওতায়: চিফ হুইপ ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তিই পর্যালোচনার আওতায়: চিফ হুইপ
সব খবর

চীনের উত্তর-পূর্ব উপকূলের কিংদাও বন্দরের বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে সংস্কারকাজের জন্য নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী ‘ওশান মেলোডি’ বলে জাহাজ-ট্র্যাকিং ওয়েবসাইট ভেসেলফাইন্ডারের তথ্য থেকে জানা গেছে।

ঘটনার সময় জাহাজটিতে মোট ৪২ জন আরোহী ছিলেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এদের মধ্যে ১২ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ওই ব্যক্তিরা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে জাহাজটিতে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় প্রেসিডেন্ট শি জিনপিং জরুরি অনুসন্ধান ও উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন। তিনি নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করার পাশাপাশি ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন। এছাড়া সব অঞ্চল ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে অগ্নিকাণ্ডের ঝুঁকিগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত ও সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।

অন্যদিকে, প্রধানমন্ত্রী লি কিয়াং আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার এবং আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কর্তৃপক্ষকে সেকেন্ডারি ডিজাস্টার বা পরবর্তী বিপর্যয় রোধে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি।