বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে অবস্থিত সমকালের ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪৩
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলক চ্যাটার্জি প্রায় দুই বছর আগে দৈনিক সমকাল থেকে চাকরিচ্যুত হওয়ার পর থেকে অনেকটা নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন।
বর্তমানে সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সাংবাদিক সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জির কাছে ব্যুরো অফিসের একটি চাবি থাকত এবং তিনি প্রায়ই রাতে অফিসে এসে কিছু সময় কাটাতেন। শুক্রবার সন্ধ্যায় সুমন চৌধুরী অফিসে এসে দেখতে পান যে অফিসটি ভেতর থেকে তালাবদ্ধ। পরে দরজা কিছুটা ফাঁক করে ভেতরে তাকালে তিনি পুলক চ্যাটার্জিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলক চ্যাটার্জি বরিশালের সাংবাদিক অঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং তিনি একসময় দৈনিক যুগান্তর পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

















