অপরাধ

বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

প্রতিবেদক
ইউনিয়ন পর্যায়ে ছোট ব্যবসায় মাসে ৫০০ টাকা ভ্যাট আরোপের পরিকল্পনা ইউনিয়ন পর্যায়ে ছোট ব্যবসায় মাসে ৫০০ টাকা ভ্যাট আরোপের পরিকল্পনা ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ বড়শিতে জোড়া কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন আবদুল হান্নান বড়শিতে জোড়া কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন আবদুল হান্নান অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে আওয়ামী লীগ: ডা. জাহিদ অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে আওয়ামী লীগ: ডা. জাহিদ জুমার খুতবায় আপত্তিকর মন্তব্য: পদত্যাগ করলেন রানিহাটির ইমাম জুমার খুতবায় আপত্তিকর মন্তব্য: পদত্যাগ করলেন রানিহাটির ইমাম বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ, ট্রাম্পকে অনুরোধ করেও সাড়া পেলেন না সালমান বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ, ট্রাম্পকে অনুরোধ করেও সাড়া পেলেন না সালমান সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইবির গভীর উদ্বেগ সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইবির গভীর উদ্বেগ যুক্তরাষ্ট্রে বৃদ্ধাশ্রম জালিয়াতি: বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে বৃদ্ধাশ্রম জালিয়াতি: বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড মুম্বাইয়ে নিজ বাসায় ছুরিকাঘাতের এক বছর পর মুখ খুললেন সাইফ আলী খান মুম্বাইয়ে নিজ বাসায় ছুরিকাঘাতের এক বছর পর মুখ খুললেন সাইফ আলী খান
সব খবর

বরিশাল নগরীর প্যারারা রোডে অবস্থিত দৈনিক সমকালের ব্যুরো কার্যালয় থেকে পুলক চ্যাটার্জি (৫৭) নামে এক জ্যেষ্ঠ সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। তিনি বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক যুগান্তরেও সাংবাদিকতা করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।

সমকাল কার্যালয়ের বর্তমান অফিস প্রধান সুমন চৌধুরী জানান, ঘটনার দিন বিকেলে পুলক চ্যাটার্জির স্ত্রী তাকে ফোন করে জানান যে তিনি তার স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এই তথ্য পাওয়ার পর সন্ধ্যায় সুমন চৌধুরী কার্যালয়ে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। এরপর তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে।

সুমন চৌধুরী আরও জানান, জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে পুলক চ্যাটার্জি নিয়মিত সমকাল কার্যালয়ে আসতেন এবং পত্রিকা পড়তেন। তার অনুরোধেই কার্যালয়ে প্রবেশের জন্য তাকে একটি চাবি দেওয়া ছিল। ঘটনার সময় পিয়ন দীপক ছুটিতে থাকায় অফিসে অন্য কেউ উপস্থিত ছিলেন না।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।