রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৯ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন রেহানা পারভিন, মো. সাইফুল ইসলাম, মো. জুয়েল শিকদার, মো. নাজিম উদ্দিন, মো. সাহেদ, শান্ত শেখ, মো. হারুন মাইজভান্ডারী, খালেদ মাহমুদ ফয়সাল ও মো. সফিকুর রহমান।
তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার এসআই রুহুল আমিন আসামিদের কারাগারে আটক রাখার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। এর আগে শনিবার পুলিশ তাদের গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে। একই ঘটনায় এর আগে শনিবার আদালত ২৪ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ঘটনার প্রেক্ষিতে গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মিছিলে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়ে এবং ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করে। এছাড়া ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৯ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজ রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।আসামিরা হলেন রেহানা পারভিন
হারুন মাইজভান্ডারী (৫৫), খালেদ মাহমুদ ফয়সাল (৪০) ও মো.

















