বিশ্ব

আর্কটিক অঞ্চলে প্রভাব বাড়াতে ফিনল্যান্ডে ইউরোপীয় নেতাদের বৈঠক

প্রতিবেদক
হরমুজ প্রণালী নিয়ে নির্ধারিত আঞ্চলিক মন্ত্রীদের বৈঠক স্থগিত হরমুজ প্রণালী নিয়ে নির্ধারিত আঞ্চলিক মন্ত্রীদের বৈঠক স্থগিত যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম চুল কাটতে বেরিয়ে নিখোঁজ শিশু রায়হান ফিরল অঙ্গ হারিয়ে চুল কাটতে বেরিয়ে নিখোঁজ শিশু রায়হান ফিরল অঙ্গ হারিয়ে দিল্লিতে ব্রিকস সম্মেলন: মোদীর 'নিয়ম সৃষ্টিকারী' হওয়ার আহ্বান দিল্লিতে ব্রিকস সম্মেলন: মোদীর ‘নিয়ম সৃষ্টিকারী’ হওয়ার আহ্বান ইউক্রেন সীমান্তে ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন ইউক্রেন সীমান্তে ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন চার কারণে কমছে ইলিশের উৎপাদন, ভরা মৌসুমেও বাজারে চড়া দাম চার কারণে কমছে ইলিশের উৎপাদন, ভরা মৌসুমেও বাজারে চড়া দাম
সব খবর

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্কটিক অঞ্চলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উপস্থিতি ও প্রভাব কীভাবে আরও সুসংহত করা যায়, তা নিয়ে আলোচনার জন্য সোমবার ফিনল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর রোভানিয়েমিতে মিলিত হচ্ছেন ইউরোপীয় নেতারা। আর্কটিককে ঘিরে আন্তর্জাতিক শক্তিগুলোর ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও উত্তেজনার মধ্যেই এই ‘ইউরোপিয়ান আর্কটিক সামিট’ অনুষ্ঠিত হচ্ছে।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পোর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে অংশ নিচ্ছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের মতো শীর্ষ নেতারা। এছাড়া ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কাল্লাস এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তাও এই বৈঠকে উপস্থিত থাকবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অঞ্চলটির ভূরাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব দ্রুত বৃদ্ধি পাওয়ায় ইইউর একটি অভিন্ন কৌশলগত অবস্থান শক্তিশালী করাই এই বৈঠকের মূল লক্ষ্য।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপীয় কমিশন আর্কটিক নিয়ে নতুন একটি কৌশল ঘোষণা করতে যাচ্ছে, যা আগামী কয়েক বছর ইইউর কর্মপরিকল্পনা নির্ধারণ করবে। ইইউর জ্যেষ্ঠ উপদেষ্টা তুওমাস টিক্কানেন জানান, চূড়ান্ত নথি প্রকাশের আগে নেতাদের এই বৈঠকে নিজেদের প্রভাব রাখার সুযোগ রয়েছে, যা সময়োপযোগী। ২০২১ সালে সর্বশেষ আর্কটিক নীতি গ্রহণের পর থেকে অঞ্চলটি নিয়ে আন্তর্জাতিক আগ্রহ অনেক বেড়েছে, যার প্রমাণ এবারের সম্মেলনে বাইরের দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ।

বৈঠকে বড় কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম থাকলেও, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ নিয়ে আলোচনা হবে এবং একটি যৌথ ঘোষণা প্রকাশের কথা রয়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিকের বরফ দ্রুত গলে যাওয়ায় রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো এখানে নিজেদের কার্যক্রম বাড়াচ্ছে। গত আগস্টে চীন ও দক্ষিণ কোরিয়া রাশিয়ার জলসীমা দিয়ে নর্দার্ন সি রুট ব্যবহারের চেষ্টা চালায়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির বিষয়ে মিত্র দেশগুলোর মধ্যে কূটনৈতিক সংকট তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাটো নতুন মিশন শুরু করে। এছাড়া গত ৭ সেপ্টেম্বর গ্রিনল্যান্ড সফরের সময় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন অঞ্চলটির জন্য ২০ কোটি ইউরো বা ২৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেন এবং ইইউর সক্রিয় উপস্থিতি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।