বিশ্ব

সৌদির রিয়াদে বিকট বিস্ফোরণ, জারি করা হয়েছিল হামলার সতর্কতা

প্রতিবেদক
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ৩০ শয্যার নতুন ওয়ার্ড খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ৩০ শয্যার নতুন ওয়ার্ড বিরোধী দলের অসহযোগিতার কারণেই ডিসেম্বরে আসার সুযোগ তৈরি হয়েছে: এ্যানি বিরোধী দলের অসহযোগিতার কারণেই ডিসেম্বরে আসার সুযোগ তৈরি হয়েছে: এ্যানি কুমিল্লায় নিখোঁজের পর বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার কুমিল্লায় নিখোঁজের পর বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের লড়াইয়ে পাঁচটি সিনেমা ৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের লড়াইয়ে পাঁচটি সিনেমা বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দেবে সরকার বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দেবে সরকার হাইকোর্টে রিট মামলার নিষ্পত্তির হার বেড়েছে, কমছে বিচারাধীন মামলা হাইকোর্টে রিট মামলার নিষ্পত্তির হার বেড়েছে, কমছে বিচারাধীন মামলা সৌদি আরবের সুরক্ষায় শর্তহীনভাবে পাশে পাকিস্তান সৌদি আরবের সুরক্ষায় শর্তহীনভাবে পাশে পাকিস্তান কাজীপুরের মানিকপোটলে ৩০০ ফুট কাঁচা রাস্তা সংস্কার, স্বস্তি এলাকাবাসীর কাজীপুরের মানিকপোটলে ৩০০ ফুট কাঁচা রাস্তা সংস্কার, স্বস্তি এলাকাবাসীর জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের বৈঠকে নেই নেতানিয়াহু, রুবিওর সাথে সাক্ষাতের সম্ভাবনা জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের বৈঠকে নেই নেতানিয়াহু, রুবিওর সাথে সাক্ষাতের সম্ভাবনা দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি ২ লাখ ৩৪ হাজার ছাড়াল দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি ২ লাখ ৩৪ হাজার ছাড়াল
সব খবর

সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ শনিবার ভোররাতে (শুক্রবার দিবাগত রাত ৩টা) একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এএফপির সাংবাদিকেরা জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষ রাজধানীতে বিমান হামলার সতর্কবার্তা জারির ঠিক পরপরই এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার সূত্রপাত হয় গতকাল দিবাগত রাত ৩টার কিছু আগে, যখন রিয়াদের বাসিন্দাদের মুঠোফোনে একটি জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, পুরো এলাকা এখন শত্রুদের বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে রয়েছে। এ অবস্থায় নাগরিকদের জরুরিভিত্তিতে ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়। এই সতর্কবার্তা জারির কিছুক্ষণ পরই রিয়াদে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর হামলার ঝুঁকি কমে আসায় জরুরি সতর্কবার্তাটি প্রত্যাহার করে নেওয়া হয়।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বর্তমানে সৌদি আরবে প্রায় নিয়মিত হামলা চালিয়ে আসছে। তবে গত জুলাই মাসে ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম সরাসরি সৌদি আরবের রাজধানী হামলার লক্ষ্যবস্তু হলো। বর্তমানে ইয়েমেনের অধিকাংশ জনবহুল এলাকা হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। চলতি মাসে লোহিত সাগরের ইয়েমেন উপকূলের পুরো অংশ দখলে নিতে বিদ্রোহী গোষ্ঠীটি তীব্র অভিযান শুরু করে, যার ফলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ কার্যত তাদের হাতে চলে গেছে।

পারস্য উপসাগরের হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পর থেকে সৌদি আরব বাব আল-মানদেব জলপথ ব্যবহার করে জ্বালানি তেল রপ্তানি সচল রাখছিল। তবে হুতিরা এখন সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করায় দেশটি তেল রপ্তানিতে নতুন বিপাকে পড়েছে। সামুদ্রিক জাহাজ চলাচলের তথ্যদাতা প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত জুলাই থেকে এই প্রণালি দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, যদিও গত সপ্তাহে পাঁচটি তেলবাহী জাহাজ এই জলপথ অতিক্রম করেছে। হুতি বিদ্রোহীরা দাবি করে আসছে, সৌদি জাহাজ ছাড়া অন্য সব দেশের বাণিজ্যিক নৌযান চলাচলের জন্য আন্তর্জাতিক ওই জলসীমা নিরাপদ থাকবে।

এদিকে জাতিসংঘের পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে, নতুন করে শুরু হওয়া এই সংঘাতের কারণে ইয়েমেনে ইতিমধ্যে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জীবন বাঁচাতে আরও প্রায় তিন হাজার মানুষ সমুদ্র পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশ জিবুতিতে আশ্রয় নিয়েছেন।