রাজনীতি

লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের কৃতজ্ঞতা ও অভিনন্দন

প্রতিবেদক
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা আইজিপিসহ ৯২ পুলিশ সদস্য পাচ্ছেন বিশেষ পদক আইজিপিসহ ৯২ পুলিশ সদস্য পাচ্ছেন বিশেষ পদক দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল রিমান্ডে দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল রিমান্ডে সাংসদ গাজী নজরুল ইসলাম গ্রেপ্তার, দ্বিতীয় স্ত্রী মরিয়মের রহস্যজনক মৃত্যু সাংসদ গাজী নজরুল ইসলাম গ্রেপ্তার, দ্বিতীয় স্ত্রী মরিয়মের রহস্যজনক মৃত্যু গাজী নজরুলের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে ব্যবস্থা নেবে ইসি গাজী নজরুলের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে ব্যবস্থা নেবে ইসি ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচা ও সোয়াপের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচা ও সোয়াপের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ব্রিটেনে মুসলিমবিদ্বেষ মোকাবিলায় সাধারণের জন্য খুলল শতাধিক মসজিদ ব্রিটেনে মুসলিমবিদ্বেষ মোকাবিলায় সাধারণের জন্য খুলল শতাধিক মসজিদ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দ্রুত এগোচ্ছে বিশেষ কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দ্রুত এগোচ্ছে বিশেষ কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী বোর্হেসকে লেখা সুসান সন্টাগের আবেগঘন চিঠির পেছনের কথা বোর্হেসকে লেখা সুসান সন্টাগের আবেগঘন চিঠির পেছনের কথা লংমার্চের উত্তাল সময়ে সপরিবারে বিদেশ সফরে জামায়াতের ৩৪ সংসদ সদস্য লংমার্চের উত্তাল সময়ে সপরিবারে বিদেশ সফরে জামায়াতের ৩৪ সংসদ সদস্য
সব খবর

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার। শনিবার এই লংমার্চ শেষ হওয়ার পর রোববার এক বিবৃতিতে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মিয়া গোলাম পরওয়ার জানান, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে এই কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও ছিল এই লংমার্চের অন্যতম লক্ষ্য।

তিনি উল্লেখ করেন, লংমার্চের পথে হাজার হাজার নারী-পুরুষ ও বয়োবৃদ্ধসহ সর্বস্তরের মানুষ প্রখর রোদের মধ্যেও রাস্তার দুই পাশে দাঁড়িয়ে কাফেলাকে অভিবাদন জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী এবং যারা সংহতি ও সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। এছাড়া দলীয় নেতাকর্মী, সমর্থক, জেলা ও মহানগরের নেতা, স্থানীয় জনগণ, পথচারী, ব্যবসায়ী, যানবাহন মালিক-শ্রমিক, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী, সিভিল ও জেলা প্রশাসন এবং ট্রাফিক বিভাগের প্রতিও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

লংমার্চের সংবাদ সংগ্রহ ও প্রচারে দায়িত্ব পালনকারী প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক ও কর্মীদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। লংমার্চের দীর্ঘ যাত্রাপথে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, জনগণের স্বার্থসংশ্লিষ্ট এই কর্মসূচিতে যারা ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ।

মিয়া গোলাম পরওয়ার দৃঢ়কণ্ঠে বলেন, জনগণের ন্যায্য অধিকার ও আকাঙ্ক্ষা পূরণে ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক কার্যক্রম অব্যাহত থাকবে। পরিশেষে, লংমার্চ সফল করতে দেশবাসীর সহযোগিতার জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং অংশগ্রহণকারী ও সহযোগিতাকারী সবার জন্য উত্তম প্রতিদান কামনা করেন।

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৪৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৪৫