অপরাধ

ইশায়াত হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও প্রত্যাহার শিক্ষার্থীদের

প্রতিবেদক
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা আইজিপিসহ ৯২ পুলিশ সদস্য পাচ্ছেন বিশেষ পদক আইজিপিসহ ৯২ পুলিশ সদস্য পাচ্ছেন বিশেষ পদক দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল রিমান্ডে দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল রিমান্ডে সাংসদ গাজী নজরুল ইসলাম গ্রেপ্তার, দ্বিতীয় স্ত্রী মরিয়মের রহস্যজনক মৃত্যু সাংসদ গাজী নজরুল ইসলাম গ্রেপ্তার, দ্বিতীয় স্ত্রী মরিয়মের রহস্যজনক মৃত্যু গাজী নজরুলের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে ব্যবস্থা নেবে ইসি গাজী নজরুলের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে ব্যবস্থা নেবে ইসি ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচা ও সোয়াপের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচা ও সোয়াপের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ব্রিটেনে মুসলিমবিদ্বেষ মোকাবিলায় সাধারণের জন্য খুলল শতাধিক মসজিদ ব্রিটেনে মুসলিমবিদ্বেষ মোকাবিলায় সাধারণের জন্য খুলল শতাধিক মসজিদ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দ্রুত এগোচ্ছে বিশেষ কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দ্রুত এগোচ্ছে বিশেষ কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী বোর্হেসকে লেখা সুসান সন্টাগের আবেগঘন চিঠির পেছনের কথা বোর্হেসকে লেখা সুসান সন্টাগের আবেগঘন চিঠির পেছনের কথা লংমার্চের উত্তাল সময়ে সপরিবারে বিদেশ সফরে জামায়াতের ৩৪ সংসদ সদস্য লংমার্চের উত্তাল সময়ে সপরিবারে বিদেশ সফরে জামায়াতের ৩৪ সংসদ সদস্য
সব খবর

কুমিল্লায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচারের দাবিতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের পর চার দফা দাবি জানিয়ে অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলন চলাকালে কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিচার নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। প্রশাসনের এই আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে— অপ্রতিম হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচার সম্পন্ন ও ফাঁসি কার্যকর করা, কুমিল্লার পুলিশ সুপার এবং আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দায় স্বীকার করে প্রত্যাহার করা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকার জন্য স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এবং নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তার জন্য তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠন করা।

বাংলা বিভাগের শিক্ষার্থী অঞ্জন রায় জানান, প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে তারা আবারও কঠোর আন্দোলনে নামবেন।

উল্লেখ্য, গত শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হন কিশোর অপ্রতিম। নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর ১৯ সেপ্টেম্বর শনিবার কোটবাড়ির পশ্চিম সানন্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ।