অপরাধ

কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেদক
সব খবর

কুমিল্লায় কিশোর ইশয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রামিসা আক্তার হত্যা মামলার বিচার যেভাবে দ্রুত সম্পন্ন হয়েছে, অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারকাজও সেভাবে সংক্ষিপ্ত সময়ে শেষ করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচার বিভাগ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি আরও জানান, বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে আইনানুগ সব পদ্ধতি অনুসরণ করে চার্জশিট দাখিল করা হবে এবং সরকার এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

তদন্তের বিষয়ে পুলিশের ভূমিকার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ জানান, কুমিল্লা পুলিশ ঘটনার ১২ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডের আলামত জব্দ, ফরেনসিক বিশ্লেষণ এবং নিহতের পোস্টমর্টেম সম্পন্ন করা হয়েছে। রোববার নিহতের দাফনও সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে কোটবাড়ির গন্ধমতী এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বেরিয়েছিল অপ্রতিম। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের একমাত্র সন্তান অপ্রতিমের সন্ধানে তার মা ড. নাহিদা বেগম সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদন জানিয়েছিলেন এবং থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। কোটবাড়ি-গন্ধমতী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতো অপ্রিতম। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই সানন্দা পাহাড়ের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তুহিন নামের একজনকে প্রথমে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহিম আহমেদ ও আনাস নামে আরও দুজনকে আটক করা হয়েছে। মোট ২ জনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে গত শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কোটবাড়ির গন্ধমতী এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতীম। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সন্ধান চেয়ে আবেদন জানান মা ড. নাহিদা বেগম।

সব খবর