বিশ্ব

যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

প্রতিবেদক
এমপি গাজীর দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি গাজীর দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে উদ্ধার এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে উদ্ধার কিশোরগঞ্জে অনলাইন জুয়া ও প্রতারণায় জড়িত ২১ জন গ্রেপ্তার কিশোরগঞ্জে অনলাইন জুয়া ও প্রতারণায় জড়িত ২১ জন গ্রেপ্তার প্রথমবারের মতো মামলার তদন্তের দায়িত্ব পেল এসআরবি প্রথমবারের মতো মামলার তদন্তের দায়িত্ব পেল এসআরবি নতুন ভোক্তা আইনে আসছে ই-কমার্সসহ নানা ডিজিটাল সেবা নতুন ভোক্তা আইনে আসছে ই-কমার্সসহ নানা ডিজিটাল সেবা মেধাবীরাই আগামীর রাষ্ট্রনায়ক, দেশ গড়ার কারিগর: শামসুর রহমান শিমুল মেধাবীরাই আগামীর রাষ্ট্রনায়ক, দেশ গড়ার কারিগর: শামসুর রহমান শিমুল দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জন ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জন রাশিয়ার তেল ও ট্রাম্পের শুল্ক হুমকি: সংকটে ভারতের জ্বালানি কূটনীতি রাশিয়ার তেল ও ট্রাম্পের শুল্ক হুমকি: সংকটে ভারতের জ্বালানি কূটনীতি শিশু অপ্রতিমের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করলেন শায়খ আহমাদুল্লাহ শিশু অপ্রতিমের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করলেন শায়খ আহমাদুল্লাহ
সব খবর

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ২৭। যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানোর বার্তা দিয়ে সাগরের দিকে ২ টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, রোববার দেশটির পূর্ব উপকূলের ওনসান এলাকা থেকে প্রায় তিন ঘণ্টার ব্যবধানে এই ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, প্রথম ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪৫০ কিলোমিটার এবং দ্বিতীয়টি ৬০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে সাগরে গিয়ে পড়ে। পাশাপাশি জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।

এই ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে উত্তর কোরিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে এ ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ হয়ে উত্তর কোরিয়ার যেকোনো ধরনের উসকানি মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার পরিসর কমিয়ে কিম জং উনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা চালিয়েছিলেন। তবে উত্তর কোরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা কিম ইয়ো জং এই মহড়াকে উসকানিমূলক ও আগ্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘প্যাসিফিক ভ্যানগার্ড’ সামরিক মহড়াকেও উন্মত্ত সামরিক পদক্ষেপ বলে সমালোচনা করেছেন।

কিম ইয়ো জংয়ের মতে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিয়মিত সামরিক মহড়াই কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধির প্রধান কারণ। চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া নিজস্ব উদ্যোগে ক্ষেপণাস্ত্র, গোলন্দাজ ও ড্রোন নিয়ে সামরিক মহড়া চালিয়েছে। সাম্প্রতিক এসব তৎপরতার পাশাপাশি কিম ইয়ো জং স্পষ্টভাবে জানিয়েছেন যে, দেশটির পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা আরও জোরদার করার নীতি অব্যাহত থাকবে।