রাজনীতি

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
লংমার্চের উত্তাল সময়ে সপরিবারে বিদেশ সফরে জামায়াতের ৩৪ সংসদ সদস্য লংমার্চের উত্তাল সময়ে সপরিবারে বিদেশ সফরে জামায়াতের ৩৪ সংসদ সদস্য মরিয়ম খাতুনের মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন মরিয়ম খাতুনের মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন অপ্রতিম হত্যা: মা-বাবা ও আইফোনকে দায় চাপানো কতটা যৌক্তিক? অপ্রতিম হত্যা: মা-বাবা ও আইফোনকে দায় চাপানো কতটা যৌক্তিক? স্বাস্থ্যখাতে সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী নতুন হামলা হলে যুদ্ধের কৌশল বদলে দেবে ইরান: আইআরজিসি নতুন হামলা হলে যুদ্ধের কৌশল বদলে দেবে ইরান: আইআরজিসি সিপিএল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস সিপিএল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা রাজশাহীতে কোটি টাকার চালের ব্যবসা নিয়ে উধাও প্রতারক চক্র রাজশাহীতে কোটি টাকার চালের ব্যবসা নিয়ে উধাও প্রতারক চক্র অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার কুমিল্লায় মা ও আট মাসের শিশুকন্যাকে কুপিয়ে হত্যা, আটক ছেলে কুমিল্লায় মা ও আট মাসের শিশুকন্যাকে কুপিয়ে হত্যা, আটক ছেলে
সব খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পথে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুর্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ছাড়াও ৩৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রয়েছে। এই দলে মন্ত্রিসভার সদস্য, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সরকারের একাধিক মন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধান হুইপ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।

সফরের শুরুতেই ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্বাগত প্রাতরাশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই দিন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানেও উপস্থিত থাকার কথা রয়েছে। পরদিন ২৩ সেপ্টেম্বর জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক বৈষম্য বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। এছাড়াও রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত একটি পার্শ্ব অনুষ্ঠানে তিনি বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানাবেন।

প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের বিতর্কে তার প্রথম বক্তব্য রাখবেন। একই দিনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত ঝুঁকি বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সফরকালে তিনি কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ভুটান, পাকিস্তান, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাইতির সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পাশাপাশি জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দিয়ে নিউইয়র্কে মেটা ও ওয়াল স্ট্রিটের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় বাংলাদেশে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। আগামী ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে তার রওনা হওয়ার কথা রয়েছে।