বাংলাদেশ

আজমুল হত্যায় ৩ জন গ্রেপ্তার: ডিবি ও এসআরবির যৌথ অভিযান

প্রতিবেদক
ত্বকের বলিরেখা দূর করার কার্যকরী উপায় ও প্রতিকার ত্বকের বলিরেখা দূর করার কার্যকরী উপায় ও প্রতিকার বিশ্বব্যাংক-আইএমএফের নতুন কাঠামো: নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়ন বিশ্বব্যাংক-আইএমএফের নতুন কাঠামো: নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়ন সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী রেল ভাড়া অপরিবর্তিত, লঞ্চের ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার রেল ভাড়া অপরিবর্তিত, লঞ্চের ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার ইরানকে নরকের পথে ঠেলে দেওয়ার হুমকি ট্রাম্পের ইরানকে নরকের পথে ঠেলে দেওয়ার হুমকি ট্রাম্পের ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার আহ্বান জানালেন ট্রাম্প ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার আহ্বান জানালেন ট্রাম্প রিমান্ডে এমপি গাজী নজরুল: স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় ছিলাম রিমান্ডে এমপি গাজী নজরুল: স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় ছিলাম বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১১ জেলে উদ্ধার, নিখোঁজ ২ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১১ জেলে উদ্ধার, নিখোঁজ ২ গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুর মৃত্যু, এলাকায় আতঙ্ক গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুর মৃত্যু, এলাকায় আতঙ্ক জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী
সব খবর

খুলনার হরিণটানা থানায় দায়ের করা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোহাম্মদ আজমুল হোসেন হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার খুলনা, বরিশাল ও পিরোজপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— যশোরের অভয়নগর উপজেলার ধূলগ্রাম-সিদ্ধিপাশা এলাকার শিবপদ সরকারের ছেলে প্রতাপ সরকার (২৮), খুলনার হরিণটানা থানার খানজাহান নগর এলাকার লাল মিয়ার ছেলে তারেক হাসান ওরফে রুবেল (৩৫) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার গুণেরগাতী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মো. হাসনাত হাবিব রিফাত (৩০)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশালের উজিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতাপ সরকারকে গ্রেপ্তার করে। কেএমপি ডিবির ডিসি মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, আজমুল হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের তালিকায় প্রতাপ সরকারের নাম ছিল। তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোডের খাজা হল গেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তারেক হাসান ওরফে রুবেলকে গ্রেপ্তার করে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি। মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য হরিণটানা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে মঙ্গলবার ভোররাতে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার কুড়িয়ানা-আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. হাসনাত হাবিব রিফাতকে গ্রেপ্তার করে এসআরবি-৬, খুলনা ও এসআরবি-৮, বরিশালের যৌথ দল। গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। আজমুলের মৃত্যুর পর রিফাত আত্মগোপনে ছিলেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে রিফাত আজমুল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে এসআরবি জানিয়েছে। তবে এই বক্তব্যের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আজমুল হোসেনকে মারধরের পর একটি ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে হরিণটানা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৩৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৩৯