বাংলাদেশ

মানিব্যাগ চুরির অভিযোগে মা ও ছেলেকে পিটিয়ে নির্যাতনের অভিযোগ

প্রতিবেদক
ইসলামী ব্যাংকে সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগে অনিয়ম: বাংলাদেশ ব্যাংকের তদন্তে তথ্য প্রকাশ ইসলামী ব্যাংকে সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগে অনিয়ম: বাংলাদেশ ব্যাংকের তদন্তে তথ্য প্রকাশ টানা ষষ্ঠ দিনের মতো বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম টানা ষষ্ঠ দিনের মতো বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে ট্রাম্প দম্পতির অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক ও জুবাইদা নিউ ইয়র্কে ট্রাম্প দম্পতির অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক ও জুবাইদা যুক্তরাষ্ট্রে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার যুক্তরাষ্ট্রে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার চলন্ত মেট্রোরেলের দরজা খুলে বিভ্রাট, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল চলন্ত মেট্রোরেলের দরজা খুলে বিভ্রাট, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল সরকারি কেনাকাটায় ২০ বছরের সুযোগবঞ্চিতদের জন্য নতুন সুযোগ ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে শতভাগ পাঠ্যবই পৌঁছানোর লক্ষ্য ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে শতভাগ পাঠ্যবই পৌঁছানোর লক্ষ্য সারের সংকট নেই বলা কুড়িগ্রামের কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ সারের সংকট নেই বলা কুড়িগ্রামের কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
সব খবর

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০। পটুয়াখালীর কলাপাড়ায় মানিব্যাগ চুরির অপবাদ দিয়ে ১২ বছরের এক এতিম শিশু ও তার বিধবা মাকে বাঁশের লাঠি দিয়ে মারধর ও নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু এবং তার ভাই উপজেলা বিএনপির সদস্য আব্দুল হাই তালুকদার। গত শুক্রবার রাতে এই নির্যাতনের ঘটনা ঘটলেও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।

ভুক্তভোগী শিশুটির নাম জিসান (১২), যে স্থানীয় তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামের মৃত বাচ্চু হাওলাদারের ছেলে। ভুক্তভোগী মায়ের নাম নাজমা বেগম (৩৫)। পরিবারের অভিযোগ, শুক্রবার রাত ১০টার দিকে আব্দুল হাই তালুকদার জিসানকে ডেকে নিয়ে যান এবং পাঁচ হাজার টাকা চুরির অভিযোগ তুলে বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। এক পর্যায়ে তাকে গোয়ালঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এ সময় নাজমা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই নির্যাতনের পর তাদের চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হয়নি। তিন দিন অবরুদ্ধ থাকার পর সোমবার রাতে তারা পালিয়ে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। মঙ্গলবার সকালে স্থানীয়দের সহায়তায় তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নাজমা বেগম জানান, তার স্বামী বাচ্চু হাওলাদার মারা যাওয়ার আগে আব্দুল হাইকে জমি বন্ধক রাখার সূত্রে এক লাখ টাকা দিয়েছিলেন, যার কোনো লিখিত দলিল ছিল না। স্বামীর মৃত্যুর পর সেই টাকা ফেরত চাইলে চুন্নু ও তার ভাই ক্ষুব্ধ হন। এই বিরোধের জেরেই ছেলেকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে বলে দাবি করেন তিনি। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমান জানিয়েছেন, মা ও ছেলের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ও কালচে দাগ রয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু ও আব্দুল হাই তালুকদার দাবি করেন, জিসান তাদের বাড়ি থেকে মানিব্যাগ চুরি করেছে এবং সে একজন ‘পেশাদার চোর’। এ কারণে তাকে শুধু চর-থাপ্পড় দেওয়া হয়েছে বলে জানান তারা। আব্দুল হাই টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করে বলেন, তারা টাকা পাবে বলেই জমি চাষ করতে দেওয়া হয়েছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।