অর্থনীতি

ইসলামী ব্যাংকে সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগে অনিয়ম: বাংলাদেশ ব্যাংকের তদন্তে তথ্য প্রকাশ

প্রতিবেদক
সন্তান অপ্রতিমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারে ক্ষুব্ধ মা সন্তান অপ্রতিমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারে ক্ষুব্ধ মা গুলশান ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়ন গুলশান ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়ন জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের নতুন ভাড়া নির্ধারণ জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের নতুন ভাড়া নির্ধারণ জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মতবিনিময় জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মতবিনিময় নতুন আইনে মানবাধিকার সুরক্ষা সংকুচিত হচ্ছে বলে দাবি হিউম্যান রাইটস ওয়াচের নতুন আইনে মানবাধিকার সুরক্ষা সংকুচিত হচ্ছে বলে দাবি হিউম্যান রাইটস ওয়াচের টানা ষষ্ঠ দিনের মতো বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম টানা ষষ্ঠ দিনের মতো বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী
সব খবর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ২০১৭ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে প্রায় সাড়ে ৮ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে কোনো ধরনের বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই। এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। বাংলাদেশ ব্যাংকের একটি তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকে মোট ১০ হাজার ৮৩২ জন নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে ৮ হাজার ৯৯ জন, অর্থাৎ প্রায় ৭৫ শতাংশই চট্টগ্রাম জেলার বাসিন্দা। এদের মধ্যে ৫ হাজার ১৪৮ জনের বাড়ি এস আলমের নিজ উপজেলা পটিয়ায়। এই সময়ে ব্যাংকটির মোট নিয়োগের প্রায় ৪৮ শতাংশই একটি উপজেলা থেকে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তদন্তে আরও উঠে এসেছে যে, প্রয়োজন বিবেচনা না করে ব্যক্তিস্বার্থের ওপর ভিত্তি করে এই নিয়োগগুলো দেওয়া হয়েছে। এর ফলে ব্যাংকটির বেতন ব্যয় বেড়েছে, আঞ্চলিক মেরুকরণ তৈরি হয়েছে এবং কেন্দ্রীভূত ঝুঁকি বেড়েছে। একই সঙ্গে দেশের অন্য অঞ্চলের যোগ্য ও মেধাবী প্রার্থীরা ব্যাংকটিতে চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর চাকরি হারানো কর্মকর্তারা আন্দোলন শুরু করেন। গতকাল মঙ্গলবারও চাকরি ফেরতের দাবিতে তাঁরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। চলমান এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাঁদের নিয়োগ ও চাকরিচ্যুত প্রক্রিয়া যথাযথ হয়েছিল কি না, তা খতিয়ে দেখার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আরিফুজ্জামানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রতিবেদনে ইসলামী ব্যাংকে এস আলমের নিয়ন্ত্রণে থাকার সাড়ে আট বছরে নিয়োগে অনিয়মের চিত্র উঠে এসেছে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, প্রকৃত অবস্থা জানতে কমিটি গঠন করা হয়েছিল। প্রতিবেদনে যা এসেছে, প্রয়োজন হলে তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেবে বাংলাদেশ ব্যাংক। যেহেতু এই নিয়োগ ও ছাঁটাই ব্যাংক নিজেই করেছে, তাই বাংলাদেশ ব্যাংকের খুব বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭-২০২৪ সালের মধ্যে ১৬টি ধাপে বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগ দেওয়া হয়। এই অনিয়ম শুধু প্রারম্ভিক পর্যায়ের পদেই সীমাবদ্ধ ছিল না। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টসহ (এসইভিপি) বিভিন্ন বিভাগের শীর্ষ পদেও একইভাবে নিয়োগ দেওয়া হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মানবসম্পদ নীতিমালা অনুযায়ী, যেকোনো পদে নিয়োগের জন্য জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। ২০১৭ সালে এস আলম গ্রুপের কাছে ব্যাংকটির নিয়ন্ত্রণ যাওয়ার পরপরই নীতিমালায় জরুরি মুহূর্তের দোহাই দিয়ে বিশেষ শিথিলতার সুযোগসংক্রান্ত একটি ধারা যুক্ত করা হয়। পরে এই সুযোগ কাজে লাগিয়ে কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই জনবল নিয়োগ করা হয়।

ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী নিয়োগের জন্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ করা হতো অভিনব পদ্ধতিতে। এস আলমের চট্টগ্রামের পটিয়ার নিজ বাসভবনে ও চট্টগ্রামের আছদগঞ্জে বাণিজ্যিক কার্যালয়ে বসানো বিশেষ বাক্সে সিভি সংগ্রহ করা হতো। পটিয়া জেনারেল, পটিয়া ক্যাশ, পুরুষ জেনারেল (সাতকানিয়া-লোহাগড়া), মহিলা ক্যাশ, পিয়ন-ডিপ্লোমা ইত্যাদি নামে চিহ্নিত বাক্সের মাধ্যমে সিভিগুলো সংগ্রহ করা হতো। এরপর পছন্দমতো প্রার্থীদের তালিকা প্রস্তুত করে ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হতো এবং সেখান থেকেই সরাসরি নিয়োগপত্র ইস্যু করা হতো। প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রক্রিয়ায় নির্বাচিত প্রার্থীদের কোনো লিখিত বা মৌখিক পরীক্ষার মূল্যায়নপত্র ব্যাংকের মানবসম্পদ বিভাগে নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু নিচের পদে নয়, প্রবেশনারি অফিসার পদে নিয়োগের ক্ষেত্রেও ইসলামী ব্যাংকে অনিয়ম হয়। ২৪তম প্রবেশনারি অফিসার ব্যাচ (২০১৯ সাল) এর একটি উদাহরণ। এই ব্যাচে নিয়োগের জন্য কোনো বিজ্ঞাপন দেওয়া হয়নি। চট্টগ্রাম থেকে সংগৃহীত ৭৮০ জন প্রার্থীর সিভি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) পাঠানো হয় পরীক্ষা নেওয়ার জন্য। মূল শর্ত ছিল লিখিত পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। তবে চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীদের সুবিধার্থে পাস নম্বর কমিয়ে মাত্র ২০ শতাংশ করা হয়। এতে ৫৪০ জন চাকরিপ্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩০৪ জন। পাশাপাশি লিখিত পরীক্ষায় অংশ না নেওয়া ১২ জনের সিভি সরাসরি মৌখিক পরীক্ষার বোর্ডে দেওয়া হয়। তাঁরা সবাই সংখ্যালঘু এবং চট্টগ্রামের অধিবাসী। সব মিলিয়ে ৩১৬ জনের মধ্যে প্রথম ১৯০ জনকে ইসলামী ব্যাংকে ও বাকি ১২৬ জনকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে নিয়োগ দেওয়া হয়। তাঁদের সবার বাড়ি চট্টগ্রামে। তখন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম। এর মধ্যে ২০১৬ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের বিশেষ সুপারিশের ভিত্তিতে ১০ জনকে কোনো বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ দেওয়া হয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠন করা হয়। নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়েই ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময়ে নিয়োগপ্রাপ্ত সব কর্মকর্তার মেধা ও যোগ্যতা পুনঃ যাচাইয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর মাধ্যমে একটি ‘বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা’ নেয়। ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে প্রাথমিকভাবে ৫ হাজার ৩৭৩ জনকে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪০২ জন। অংশগ্রহণকারী সবাই উত্তীর্ণ হন এবং চাকরিতে বহাল আছেন। ৪ হাজার ৯৭২ জন পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকেন। তাঁদের বিরুদ্ধে কর্মবিরতি পালন, কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, ব্যাংকের বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন করে অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়। তবে তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন না করে ব্যাংক তিন মাসের বেতন পরিশোধ করে চাকরিচ্যুত করে।

প্রতিবেদনে বলা হয়, একই সময়ে নিয়োগপ্রাপ্ত ২৬১ জনকে মূল্যায়ন প্রক্রিয়ার বাইরে রেখে চাকরিতে বহাল রাখা হয়। ব্যাংকটির মানবসম্পদ বিভাগের এমন পক্ষপাতমূলক আচরণের জন্যও অনেকের চাকরি হারিয়েছেন। কেউ ভুল স্বীকার করে ক্ষমা পেয়েছেন, আবার অনেকে আবেদন করেও চাকরি হারিয়েছেন।

২০১৭ সালে ইসলামী ব্যাংক দখল করার পর ব্যাংকটিতে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয় এস আলম গ্রুপ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টসহ (এসইভিপি) বিভিন্ন বিভাগের শীর্ষ পদেও একইভাবে নিয়োগ দেওয়া হয়।প্রতিবেদনে আরও বলা হয়, এস আলমের নিয়ন্ত্রণের আগেও ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে বিজ্ঞপ্তি ছাড়া ব্যাংকটিতে সরাসরি নিয়োগের দৃষ্টান্ত রয়েছে।