বাংলাদেশ পুলিশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুলিশের ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে ৩টি পদে মোট ১০ জন প্রার্থীকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন, তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। কর্মস্থল হবে ঢাকা।
আগ্রহী প্রার্থীরা ১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। আবেদন করার শেষ সময় ২৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত। অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদন বা নির্ধারিত সময়ের পরের আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৫ অক্টোবর ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনের সময় ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
প্রতিটি পদের জন্য আবেদন ফি বাবদ ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে এই ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর তা আর অফেরতযোগ্য হবে না।
কর্মস্থল: ঢাকা বয়স: ২৫ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত ১৮-৩২ বছর।

















