রাজনীতি

দেশবিরোধী চক্রান্ত রুখতে যুবদল রাজপথে সজাগ থাকবে: হুইপ দুলু

প্রতিবেদক
বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ জাপান বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ জাপান মর্গে ছবি দেখে মেয়ের খোঁজ মিলল, কিন্তু শেষবার দেখা হলো না বাবা-মায়ের মর্গে ছবি দেখে মেয়ের খোঁজ মিলল, কিন্তু শেষবার দেখা হলো না বাবা-মায়ের রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার তথ্য সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার তথ্য বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা, ২ লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা, ২ লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা ইথিওপিয়ার ওরোমিয়াতে পৃথক হামলায় নিহত ৬০ ইথিওপিয়ার ওরোমিয়াতে পৃথক হামলায় নিহত ৬০ ক্রসফায়ারের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে অটল সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ারের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে অটল সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা, তদন্তে ৬ মাস সাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা, তদন্তে ৬ মাস সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার হাতিরঝিলের দুর্গন্ধ: দ্রুত ব্যবস্থা নিতে রাজউক চেয়ারম্যানের নির্দেশ হাতিরঝিলের দুর্গন্ধ: দ্রুত ব্যবস্থা নিতে রাজউক চেয়ারম্যানের নির্দেশ
সব খবর

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের গণতন্ত্র ও অর্থনীতি বিরোধী যেকোনো চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী যুবদল সর্বদা রাজপথে সজাগ থাকবে। মঙ্গলবার বিকেলে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

হুইপ দুলু তার বক্তব্যে উল্লেখ করেন, পাশের রাষ্ট্র বা রাজ্য থেকে আসা পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো নিষ্ক্রিয় নেই; তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের গোপন চক্রান্ত ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর ধরে আন্দোলন-সংগ্রাম ও রক্তক্ষয়ী ত্যাগের বিনিময়ে জনগণ আজ দেশের গণতন্ত্র ও কথা বলার অধিকার ফিরে পেয়েছে।

তিনি জানান, বর্তমান সরকার ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনর্গঠন করে জনগণের প্রত্যাশা পূরণে নিরলস কাজ করে যাচ্ছে। তবে পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইছে বলে তিনি অভিযোগ করেন।

অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, জনগণ বিএনপিকে পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। নির্ধারিত সময় পর নিয়ম অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। অযথা আন্দোলন-সংগ্রামের নামে কাউকে দেশ অশান্ত করার সুযোগ দেওয়া হবে না এবং যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করা হবে।

নাটোর জেলা যুবদলের সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে যুবদলের কেন্দ্রীয় নেতা মোস্তফা ও টিটুনও বক্তব্য রাখেন। এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন।