ভারতের গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালিয়ে বিরল এক রেকর্ড গড়েছে ক্যারিবিয়ানরা। এদিন আমির জাঙ্গু ও শাই হোপের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ভারতীয় বোলারদের তুলোধুনো করে ৪০৫ রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটিই দলটির দলীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে তারা সর্বোচ্চ ৩৮৯ রান করেছিল।
গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামেও এটি একটি বড় রেকর্ড। এর আগে এই মাঠে কোনো দল এত রান করতে পারেনি। মাঠটির আগের রেকর্ড ছিল ২০২৩ সালের ১০ জানুয়ারি, যখন স্বাগতিক ভারত শ্রীলংকার বিপক্ষে ৩৭৩ রান করেছিল। তারও আগে ২০১৮ সালে এই মাঠে ক্যারিবিয়ানরা সর্বোচ্চ ৩১৮ রান সংগ্রহ করেছিল।
উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ ৪৯৮ রানের বিশ্বরেকর্ডটি ইংল্যান্ডের দখলে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ ৪৮১ ও ৪৪৪ রানের মালিকও ব্রিটিশরা। তালিকার চতুর্থ স্থানে রয়েছে শ্রীলংকা, যারা ওয়ানডেতে সর্বোচ্চ ৪৪৩ রান করেছিল।

















