অপরাধ

মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা ও মুক্তির দাবি জামায়াতের

প্রতিবেদক
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাবনা ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাবনা মাদককাণ্ডে ওএসডি অতিরিক্ত ডিআইজি জহির, পেতেন আয়ের ৭০ শতাংশ মাদককাণ্ডে ওএসডি অতিরিক্ত ডিআইজি জহির, পেতেন আয়ের ৭০ শতাংশ মাগুরায় বাস টার্মিনালে গুলি করে যুবদল নেতাকে হত্যা মাগুরায় বাস টার্মিনালে গুলি করে যুবদল নেতাকে হত্যা সরকারি দপ্তরে প্রায় এক লাখ নিয়োগ আটকে, অর্থ বিভাগের নীতিমালায় জটিলতা সরকারি দপ্তরে প্রায় এক লাখ নিয়োগ আটকে, অর্থ বিভাগের নীতিমালায় জটিলতা সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের কাজ সম্পন্ন সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের কাজ সম্পন্ন সাড়ে ৬ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭৯৬৩ শিশুর সাড়ে ৬ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭৯৬৩ শিশুর
সব খবর

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার জানান, গত ১ অক্টোবর পবিত্র ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরেন মেজর (অব.) আখতারুজ্জামান। বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি অন্যান্য সাধারণ যাত্রীদের মতোই হয়রানি ও ভোগান্তির শিকার হন। এ ধরনের আচরণের প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্টদের কাছে ক্ষোভ প্রকাশ করেন এবং হয়রানি বন্ধের দাবি জানান।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরও উল্লেখ করেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছিল যে, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য পর্যালোচনার মাধ্যমে ঘটনার তদন্ত করা হবে। অথচ যথাযথ তদন্তের আগেই গত রাতে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা দায়ের করা হয় এবং আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বিমানবন্দরের ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘদিনের অব্যবস্থাপনার অভিযোগ তোলেন। তিনি বলেন, যাত্রীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, অসম্মানজনক আচরণ, লাগেজ থেকে মূল্যবান সামগ্রী হারানো এবং নারী ও বয়স্ক যাত্রীদের ভোগান্তিসহ নানা বিষয়ে যাত্রীদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ রয়েছে।

তিনি দাবি করেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানসহ সকল যাত্রী যে ধরনের ভোগান্তির শিকার হয়েছেন, তার নিরপেক্ষ তদন্ত করতে হবে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিমানবন্দরে সেবার মান নিশ্চিত ও কর্তৃপক্ষের জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। বিবৃতিতে তিনি সরকারের প্রতি অবিলম্বে আখতারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেয়ার জোর দাবি জানান।