স্বাস্থ্য

বারবার অসুস্থ হওয়ার পেছনে লুকিয়ে আছে পুষ্টির ঘাটতি

প্রতিবেদক
দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির
সব খবর

বাংলাদেশের মানুষের মধ্যে একটি চক্রাকার প্রবণতা দেখা যায়—অসুস্থ হওয়া, চিকিৎসকের পরামর্শ নেওয়া, ওষুধ খাওয়া এবং সাময়িক সুস্থ হওয়ার পর আবারও অসুস্থ হয়ে পড়া। এই সমস্যার মূলে অনেক সময় কোনো বড় রোগ থাকে না, বরং শরীরে বিভিন্ন পুষ্টি উপাদানের অভাব বা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি দায়ী থাকে। ক্লান্তি, মাথাব্যথা, মুড সুইং এবং ঘুমের সমস্যার মতো সাধারণ উপসর্গগুলো মূলত শরীরের অভ্যন্তরীণ ঘাটতির বহিঃপ্রকাশ।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে সাধারণত যে পাঁচটি উপাদানের ঘাটতি সবচেয়ে বেশি দেখা যায়, তার মধ্যে শীর্ষে রয়েছে ভিটামিন ডি-থ্রি। পর্যাপ্ত রোদ থাকার পরও জীবনযাত্রার অভ্যাসের কারণে মানুষ পর্যাপ্ত ভিটামিন ডি পায় না। রোদে থাকা হয় না, অফিস বা বাসার ভেতরেই বেশিরভাগ সময় কাটে, আবার পোশাকের ধরনেও রোদ গায়ে লাগে না। এই ভিটামিনের অভাবে হাড় দুর্বল হওয়া, ইমিউনিটি কমে যাওয়া, ডিপ্রেশন এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যা দেখা দেয়। সকালের রোদে ২০-৩০ মিনিট থাকা অথবা প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডি-থ্রি ও কে-টু সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে।

দ্বিতীয়ত, ভিটামিন বি-১২ এর অভাব একটি বড় সমস্যা। যারা মাছ-মাংস কম খান বা দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করেন, তাদের মধ্যে এই ঘাটতি বেশি দেখা যায়। এর অভাবে স্মৃতিশক্তি কমে যাওয়া, নার্ভ ড্যামেজ এবং হাত-পা ঝিনঝিন করার মতো সমস্যা হয়। কলিজা, ডিম ও সামুদ্রিক মাছে এটি পাওয়া যায়, তবে সাপ্লিমেন্ট নিলে মিথাইলকোবালামিন ফর্মটি বেছে নেওয়া ভালো। তৃতীয়ত, মাটির গুণাগুণ কমে যাওয়ায় সবজিতে ম্যাগনেসিয়ামের পরিমাণ কমেছে। এর অভাবে ঘুম না হওয়া, মাংসপেশিতে টান লাগা ও উচ্চ রক্তচাপের মতো সমস্যা দেখা দেয়। কুমড়ার বিচি, কাজুবাদাম ও পালং শাক ম্যাগনেসিয়ামের ভালো উৎস।

চতুর্থত, মেয়েদের মধ্যে ফেরিটিন বা আয়রন স্টোরেজের ঘাটতি মহামারীর আকার নিয়েছে। হিমোগ্লোবিন ঠিক থাকলেও ফেরিটিন পরীক্ষা করা জরুরি। এর অভাবে চুল পড়া, শীত লাগা ও মনোযোগের অভাব দেখা দেয়। কচুশাক, লাল মাংস ও কলিজা খাওয়ার পাশাপাশি ভিটামিন সি যুক্ত খাবার আয়রন শোষণ বাড়াতে সাহায্য করে। তবে চা-কফির সাথে আয়রন সমৃদ্ধ খাবার এড়িয়ে চলাই ভালো। পঞ্চম সমস্যাটি হলো জিংকের অভাব। জিংকের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ঘা শুকাতে দেরি হয় এবং চুল পাতলা হয়ে যায়। গরুর মাংস, চিংড়ি ও কুমড়ার বিচি জিংকের ভালো উৎস।

শরীরের এই ঘাটতিগুলো পূরণ না করে কেবল ওষুধের ওপর নির্ভর করলে স্থায়ী সুস্থতা পাওয়া অসম্ভব। তাই বারবার অসুস্থ হওয়ার কারণ খুঁজে বের করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আপনার স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী ব্যক্তিগত ডায়েট প্ল্যান বা পরামর্শের জন্য থেরাপিউটিক ডায়েটিশিয়ান ও ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট তানজিমা মুক্তির সাথে +8801602-065267 নম্বরে যোগাযোগ করতে পারেন।

বাংলাদেশে সবচেয়ে বেশি যে ৫টা মিস হয়: ১) ভিটামিন ডি-থ্রি এটা শুনে অবাক লাগে – রোদের দেশে থেকেও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি??

২) ভিটামিন বি-১২ বাংলাদেশে যারা মাছ-মাংস কম খান বা একদমই খান না, তাদের বি-টুয়েলভ ডেফিসিয়েন্সি প্রায় নিশ্চিত।