বিশ্ব

যুক্তরাষ্ট্রের ৩১টি অঙ্গরাজ্যে ডায়রিয়া সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব

প্রতিবেদক
ভবিষ্যৎ বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবিতে ২ কোটির বেশি স্বাক্ষর ভবিষ্যৎ বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবিতে ২ কোটির বেশি স্বাক্ষর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আসন্ন, জানাচ্ছে পরিবার রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আসন্ন, জানাচ্ছে পরিবার রাষ্ট্রপতির পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তারও করতে হবে: নাহিদ ইসলাম রাষ্ট্রপতির পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তারও করতে হবে: নাহিদ ইসলাম বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক ঢাকাসহ ১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ঢাকাসহ ১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস বন্যার পানি নামার পরেই প্রকট হচ্ছে জনদুর্ভোগ ও ক্ষয়ক্ষতির চিত্র বন্যার পানি নামার পরেই প্রকট হচ্ছে জনদুর্ভোগ ও ক্ষয়ক্ষতির চিত্র ইরান সফর শেষে দেশে ফিরলেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ইরান সফর শেষে দেশে ফিরলেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প
সব খবর

যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে ডায়রিয়া সৃষ্টিকারী একটি পরজীবীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক সপ্তাহে দেশটিতে হাজার হাজার মানুষ এই সংক্রমণের শিকার হয়েছেন। সাইক্লোস্পোরিয়াসিস নামক খালি চোখে অদৃশ্য এই পরজীবীটি শরীরে প্রবেশ করলে বারবার পাতলা, পানির মতো এবং তীব্র ডায়রিয়া দেখা দেয়। দূষিত খাবার বা পানি গ্রহণের মাধ্যমে সাধারণত এই পরজীবী মানুষের শরীরে প্রবেশ করে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩১টি অঙ্গরাজ্যে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে মিশিগান অঙ্গরাজ্যের পরিস্থিতি বেশ গুরুতর। শুক্রবার রাজ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে সেখানে এক হাজারের বেশি মানুষের শরীরে এই সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে আশার কথা হলো, সাম্প্রতিক এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বৃহস্পতিবার যে তথ্য প্রকাশ করেছে, তাতে পহেলা মে থেকে ৯ই জুলাই পর্যন্ত দেশটিতে ৮৪৩টি নিশ্চিত সাইক্লোস্পোরিয়াসিস সংক্রমণের কথা জানানো হয়েছে। যদিও প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার জনস্বাস্থ্য সংস্থাটি জানিয়েছে, তারা দেড় হাজারের বেশি সম্ভাব্য সংক্রমণের বিষয়ে অবগত রয়েছে, যা নিশ্চিত করতে আরও বিশ্লেষণের কাজ চলছে।

সংক্রমণের নির্দিষ্ট উৎস এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে অতীতে এমন প্রাদুর্ভাবের সঙ্গে কাঁচা ফল ও সবজির মতো খাদ্যপণ্যের সম্পর্ক পাওয়া গিয়েছিল। সিডিসি জানিয়েছে, এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও আক্রান্তদের মধ্যে ৮৬ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।