অপরাধ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই

প্রতিবেদক
ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা স্থগিত হলো ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত হলো ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য চারটি নতুন পাঠ্যবইয়ের অনুমোদন চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য চারটি নতুন পাঠ্যবইয়ের অনুমোদন শেখ হাসিনার তিন সংসদ অবৈধ ঘোষণা করেনি বিএনপি: নাহিদ ইসলাম শেখ হাসিনার তিন সংসদ অবৈধ ঘোষণা করেনি বিএনপি: নাহিদ ইসলাম মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন আসিফ মাহমুদ: রাশেদ মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন আসিফ মাহমুদ: রাশেদ শাড়ি আত্মসাতের অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ শাড়ি আত্মসাতের অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ
সব খবর

গাজীপুরের কালিয়াকৈরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী এ এম এম তৌহিদুর রশিদ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত আছেন। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আজ দুপুরে তিনি বাবা এস এম হারুনুর রশিদের ব্যাংক হিসাব থেকে সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখায় ৫ লাখ টাকা তোলেন। এরপর মামা তাসনিম উদ্দিনকে সঙ্গে নিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকার তাদের অটোরিকশার গতিরোধ করে। এ সময় প্রাইভেটকার থেকে এক ছিনতাইকারী হাত বাড়িয়ে তৌহিদুর রশিদের কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর দ্রুতগতিতে টাঙ্গাইলের দিকে পালিয়ে যায় ছিনতাইকারীদের বহনকারী প্রাইভেটকারটি।

ঘটনার পর তৌহিদুর রশিদ জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আজ সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তৌহিদুর রশিদ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘টাকা ছিনতাইয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় ভুক্তভোগী অভিযোগ দায়ের করেছেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’