শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও র‍্যাগ ডে রোধে মাউশির কঠোর নির্দেশনা

প্রতিবেদক
সরকারি দপ্তরে প্রায় এক লাখ নিয়োগ আটকে, অর্থ বিভাগের নীতিমালায় জটিলতা সরকারি দপ্তরে প্রায় এক লাখ নিয়োগ আটকে, অর্থ বিভাগের নীতিমালায় জটিলতা সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের কাজ সম্পন্ন সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের কাজ সম্পন্ন সাড়ে ৬ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭৯৬৩ শিশুর সাড়ে ৬ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭৯৬৩ শিশুর বার্সেলোনাকে হারিয়ে পিএসজির ৪-২ গোলের জয় বার্সেলোনাকে হারিয়ে পিএসজির ৪-২ গোলের জয় প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল হলো ৩ লাখেরও বেশি ভিসা ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল হলো ৩ লাখেরও বেশি ভিসা খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে নবম স্থানে রাজধানী আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে নবম স্থানে রাজধানী রবীন্দ্রনাথকে শান্তিতে থাকতে দিন: রাষ্ট্রদ্রোহ মামলা ও জাতীয় সংগীত বিতর্ক রবীন্দ্রনাথকে শান্তিতে থাকতে দিন: রাষ্ট্রদ্রোহ মামলা ও জাতীয় সংগীত বিতর্ক
সব খবর

দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের কুফল, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, ইভটিজিং এবং ‘র‍্যাগ ডে’-র নামে সৃষ্ট বিশৃঙ্খলা বন্ধ করতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কঠোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে, রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে অভিভাবকদের সচেতন করার ওপর জোর দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনা প্রদান করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি এবং থিম সং নিয়মিত প্রদর্শন করতে হবে, যাতে শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে ওঠে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইভটিজিং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং র‍্যাগ ডের নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে রোধ করতে বলা হয়েছে। নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার ও প্রচারণাপত্র বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের রাতের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির জন্য সচেতনতা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

মাঠপর্যায়ের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো নির্দেশনায় আরও বলা হয়েছে, তাদের আওতাধীন জেলার মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা, মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের তথ্য, অভিভাবক সমাবেশের বিবরণ এবং রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে গৃহীত কার্যক্রমের সার্বিক অগ্রগতির প্রতিবেদন ছক আকারে প্রস্তুত করতে হবে। এই বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী ২৬ অক্টোবরের মধ্যে ই-মেইলের মাধ্যমে মাউশিতে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।