বাংলাদেশ

খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ও বিনিয়োগের সম্ভাবনা পর্যবেক্ষণের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। নির্বাচনের পর এটি তার প্রথম খুলনা-মোংলা সফর, যা ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। এ সফরের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ করবেন। এরপর তিনি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নলিয়ান এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান জানিয়েছেন, এটি একটি সরকারি সফর হওয়ায় স্থানীয়ভাবে কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কর্মসূচি রাখা হয়নি। তবে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং তাকে একনজর দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

নলিয়ান থেকে প্রধানমন্ত্রী নৌপথে মোংলা বন্দরে পৌঁছাবেন। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন এবং বন্দরের জেটি পরিদর্শন করবেন। সফরে মোংলা বন্দরের কার্যক্রম সম্প্রসারণ, বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়া প্রস্তাবিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের সম্ভাবনার বিষয়টিও আলোচনায় আসতে পারে। নলিয়ান থেকে কোস্ট গার্ডের স্পিডবোটে তিনি আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনা, মোংলা বন্দরের বাণিজ্যিক প্রসার এবং অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন—এই তিন খাতকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক গতিপ্রকৃতিতে নতুন মাত্রা যোগ করবে বলে স্থানীয়রা মনে করছেন। উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী আবারও খুলনা সফর করবেন, যেখানে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করবেন।