বিশ্ব

ইরানের পারমাণবিক স্থাপনায় ১১ টনের শক্তিশালী বোমা ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দ্য সিলভা চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দ্য সিলভা ইউরোপের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ ইউরোপের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ জাপান সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডলার আয়ে ব্যবসায়ীদের ১৫% নিজেদের কাছে রাখার সুযোগ ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
সব খবর

ইরানের জ্বালানি অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য নতুন একটি সামরিক পরিকল্পনা তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়া গেলে এই অভিযানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ও ১১ টন ওজনের জিবিইউ-৪৩/বি বোমা, যা ‘মাদার অব অল বম্বস’ বা এমওএবি নামে পরিচিত, তা ব্যবহারের বিষয়টিও পরিকল্পনায় রাখা হয়েছে।

সামরিক কর্মকর্তাদের মতে, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে প্রথমবারের মতো এই বিশাল ওজনের বোমা ব্যবহার করা হলে তা যুদ্ধের তীব্রতা ও উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দেবে। তবে এই ধরনের হামলা ওয়াশিংটনের ঘোষিত লক্ষ্য অর্জনে কতটা সফল হবে, তা নিয়ে মার্কিন সামরিক পরিকল্পনাকারীদের মধ্যেই সংশয় রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিশেষ করে পিকঅ্যাক্স মাউন্টেন লক্ষ্য করে এই হামলার পরিকল্পনা করা হয়েছে, যেখানে মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের ধারণা অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কর্মসূচির বিভিন্ন উপাদান সংরক্ষণ করে রেখেছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেওয়াকে তার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধের সমাপ্তি টানার জন্য ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। দীর্ঘ ছয় মাসের বেশি সময় ধরে মার্কিন সামরিক অভিযান চললেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

প্রশাসনের ভেতরে যুদ্ধের অবসানের কৌশল নিয়ে মতভেদ থাকলেও, হামলার পর বিজয় ঘোষণা করে দ্রুত মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টিও আলোচনার টেবিলে রয়েছে। যদিও ট্রাম্প প্রকাশ্যে নির্বাচনের আগে নতুন কোনো সামরিক পদক্ষেপ না নেওয়ার কথা জানিয়েছেন, তবে তার উপদেষ্টাদের একাংশ মনে করছেন, পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে সেই সিদ্ধান্ত যেকোনো সময় বদলে যেতে পারে।

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১২: ২৯আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১২: ৩৬