স্বাস্থ্য

মনপুরায় সিসা দূষণ রোধে সচেতনতা কর্মসূচি পালন

প্রতিবেদক
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দ্য সিলভা চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দ্য সিলভা ইউরোপের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ ইউরোপের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ জাপান সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডলার আয়ে ব্যবসায়ীদের ১৫% নিজেদের কাছে রাখার সুযোগ ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
সব খবর

শিশুর মস্তিষ্কের বিকাশ ও শেখার ক্ষমতার ওপর সিসা দূষণের দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ভোলার মনপুরা উপজেলায় বিশেষ আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি-এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও তরুণ সংগঠক আব্দুর রহমান সোয়েব। কর্মসূচিতে কো-লিডার হিসেবে দায়িত্ব পালন করেন আরাফাত ইসলাম করিম। এছাড়া ইমাম হোসেন রিফাত ও তানিয়া আক্তারসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সিসা দূষণের উৎস, শিশুদের ওপর এর স্বাস্থ্যঝুঁকি এবং ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষার উপায়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। বিশেষ করে শিশুদের মস্তিষ্কের বিকাশ ও শেখার ক্ষমতার ওপর সিসার নেতিবাচক প্রভাবের বিষয়টি গুরুত্ব পায়।

প্রধান আলোচক আব্দুর রহমান সোয়েব বলেন, সিসা একটি বিষাক্ত ভারী ধাতু, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি শিশুদের মস্তিষ্কের বিকাশ, শেখার ক্ষমতা ও আচরণের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি সিসা দূষণ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। নিরাপদ খাদ্য নিশ্চিত করা, সিসাযুক্ত ধুলা ও দূষিত পরিবেশ থেকে শিশুদের দূরে রাখা এবং সম্ভাব্য উৎস সম্পর্কে মানুষকে সচেতন করার মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন। তরুণদের এ ক্ষেত্রে এগিয়ে এসে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

কর্মসূচির কো-লিডার আরাফাত ইসলাম করিম বলেন, শিক্ষার্থীদের নিজেদের সিসা দূষণ সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদের মধ্যেও সচেতনতা ছড়িয়ে দিতে হবে। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সিসা দূষণের ঝুঁকি সম্পর্কে সচেতন করা হয় এবং শিশুদের সুরক্ষায় একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।