শিক্ষা

প্রশাসনের অনুমতি না মেলায় আটকে আছে রাকসুর ‘আরইউ ক্যাম্পাস’ অ্যাপ

প্রতিবেদক
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা
সব খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেটওয়ার্কিং, গবেষণা, চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ, রক্তদাতা খোঁজা এবং জরুরি সহায়তাসহ বিভিন্ন সেবা একই ডিজিটাল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। রাকসুর তথ্য ও গবেষণা বিভাগের উদ্যোগে ‘RU Campus’ নামে একটি অ্যাপ তৈরির কাজ সম্পন্ন হলেও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় এটি এখনো শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি। গত ৮ অক্টোবর অ্যাপটি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল গুগল প্লে স্টোর অ্যাকাউন্টে প্রকাশের অনুমতি চেয়ে উপাচার্যের কাছে আবেদন করা হয়েছে। তবে কবে নাগাদ এটি চালু হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

রাকসুর সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০২৬ সালের জানুয়ারি মাসে অ্যাপটি তৈরির কার্যক্রম শুরু হয়। সেই মাসেই তৎকালীন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এপ্রিলে সংশ্লিষ্ট কমিটির সভায় অ্যাপটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ৭ জুলাই রাকসুর পঞ্চম অধিবেশনেও বিষয়টি উপস্থাপন করা হয়। অ্যাপটিতে রক্তদাতা খোঁজা, জরুরি সহায়তা, গবেষণা ও পড়াশোনায় সহযোগিতা, চাকরি ও ইন্টার্নশিপের তথ্য, সিভি তৈরি, ক্যাম্পাস বাসের সময়সূচি, শিক্ষার্থী ডিরেক্টরি এবং প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

অ্যাপটি তৈরির ব্যয় রাকসুর তথ্য ও গবেষণা বিভাগের বরাদ্দ থেকে মেটানো হয়েছে। তবে এটি সচল রাখতে দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত প্রয়োজন। সিফাত আবু সালেহ জানান, উপাচার্যের ব্যস্ততা ও সময় নির্ধারণের জটিলতায় বিস্তারিত আলোচনা করা কঠিন হয়ে পড়েছিল, তবে আবেদন জমা দেওয়ার পরও চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি।

রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন সেবা এক ছাদের নিচে আনতে অ্যাপটি একটি যুগান্তকারী উদ্যোগ। তিনি অভিযোগ করেন, সব প্রস্তুতি সম্পন্ন থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা ও আমলাতান্ত্রিক গড়িমসির কারণে এটি আটকে আছে। তিনি দ্রুত আইসিটি সেন্টারকে দায়িত্ব দিয়ে প্লে স্টোরে অ্যাপটি প্রকাশের দাবি জানান। আইসিটি সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক হাসনাত কবির জানান, উপাচার্য তাকে রাকসুর সঙ্গে আলোচনা করতে বলেছেন, তবে অ্যাপটির বর্তমান অগ্রগতি সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না। প্রশাসন নির্দেশ দিলে আইসিটি সেন্টার এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। এদিকে, আগামী ২৫ অক্টোবর অ্যাপটির ওয়েব সংস্করণ চালুর পরিকল্পনা থাকলেও মোবাইল অ্যাপটি প্রকাশের প্রক্রিয়াটি আলাদা বলে জানা গেছে। উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।