বিশ্ব

ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩

প্রতিবেদক
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে জমা পড়েছে, আজই প্রজ্ঞাপন জারি হতে পারে ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে জমা পড়েছে, আজই প্রজ্ঞাপন জারি হতে পারে
সব খবর

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশে সরকারি বাহিনীর একটি সামরিক শিবিরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এই হামলায় অন্তত ৫৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন এবং ২০০ জনেরও বেশি নিয়োগপ্রত্যাশী আহত হয়েছেন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, সোমবার (১৯ অক্টোবর) এই হামলার ঘটনা ঘটে। ইয়েমেনের সামরিক কর্মকর্তারা হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন এবং হুতি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেছে।

শাবওয়া প্রাদেশিক সরকার জানিয়েছে, প্রাথমিক হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা ৫৩ হলেও, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার শিকার ব্যক্তিরা অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে নিয়োগ পাওয়ার জন্য ওই সামরিক শিবিরটিতে প্রশিক্ষণ নিচ্ছিলেন।

প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রশিক্ষণ ও প্রস্তুতির পর্যায়ে থাকা নতুন নিয়োগপ্রত্যাশীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে এই ঘটনাকে শাবওয়া প্রদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর গুরুতর সামরিক উত্তেজনা এবং প্রকাশ্য আগ্রাসন হিসেবে উল্লেখ করা হয়।

একজন ইয়েমেনি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, নিয়োগপ্রত্যাশীরা যখন প্রশিক্ষণের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন, তখন ক্ষেপণাস্ত্রগুলো শিবিরে আঘাত হানে। গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় ওই কর্মকর্তা নিজের নাম প্রকাশ করতে চাননি।

ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। গত গ্রীষ্মে লড়াই পুনরায় তীব্র হওয়ার পর এটিকে অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে দেখা হচ্ছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রভাবে ইয়েমেনের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। এই সংঘাতের বিস্তার ২০২২ সালের যুদ্ধবিরতি চুক্তিকে কার্যত ভেঙে দিয়েছে, যে চুক্তির ফলে ইয়েমেনের গৃহযুদ্ধের লড়াই অনেকটাই থেমে গিয়েছিল।

জাতিসংঘ ও অন্যান্য বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ইরান এবং লেবানন ও ইরাকে তাদের মিত্ররা হুতিদের সামরিক প্রশিক্ষণ, কারিগরি দক্ষতা ও উন্নত অস্ত্র সরবরাহে সহায়তা করে। তবে ইরান হুতিদের অস্ত্র দেওয়ার অভিযোগ অস্বীকার করে। এমন অস্ত্র সরবরাহ জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে।

ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি এ হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি অভিযোগ করেছেন, ইরান-সমর্থিত হুতিরা চাপের মুখে পড়লে বা তাদের পরিকল্পনা ব্যর্থ হলে এ ধরনের হামলার আশ্রয় নেয়।

অন্যদিকে, হুতিদের সামরিক মুখপাত্র দাবি করেছেন যে, সৌদি কর্মকর্তারা পরিচালনা করেন এমন একটি শিবিরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এতে কয়েকজন সৌদি কর্মকর্তা নিহত হয়েছেন। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ ওই মুখপাত্র দেননি। সৌদি সরকার তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।