বিশ্ব

সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন এলাকায় পড়ল ধ্বংসাবশেষ

প্রতিবেদক
পিএইচপি নিরাপত্তা ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার ঝুঁকি, বাংলাদেশেও সতর্কবার্তা পিএইচপি নিরাপত্তা ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার ঝুঁকি, বাংলাদেশেও সতর্কবার্তা ইরাকে আরচারদের সাহস জোগালেন বাংলাদেশের রাষ্ট্রদূত ইরাকে আরচারদের সাহস জোগালেন বাংলাদেশের রাষ্ট্রদূত রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মহারণে আজ এল ক্লাসিকোর উত্তেজনা বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মহারণে আজ এল ক্লাসিকোর উত্তেজনা এনআইডি ছাড়া অপ্রাপ্তবয়স্কদের হোটেলে রুম ভাড়ায় কড়াকড়ি এনআইডি ছাড়া অপ্রাপ্তবয়স্কদের হোটেলে রুম ভাড়ায় কড়াকড়ি সময় ও চেতনার রহস্য: অলিভার স্যাকসের দৃষ্টিতে জীবনের প্রবাহ সময় ও চেতনার রহস্য: অলিভার স্যাকসের দৃষ্টিতে জীবনের প্রবাহ সম্পদ উপার্জনে ইসলামি নির্দেশনা: হালাল পথে আয় ও তাওয়াক্কুল সম্পদ উপার্জনে ইসলামি নির্দেশনা: হালাল পথে আয় ও তাওয়াক্কুল চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগে নতুন গতির আশা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগে নতুন গতির আশা শিমগাছ রোপণ নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা শিমগাছ রোপণ নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা এল ক্লাসিকোর জন্য রিয়াল মাদ্রিদের স্কোয়াড ঘোষণা, নেই ভিনিসিয়ুসসহ চারজন এল ক্লাসিকোর জন্য রিয়াল মাদ্রিদের স্কোয়াড ঘোষণা, নেই ভিনিসিয়ুসসহ চারজন
সব খবর

সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি কর্তৃপক্ষ। শনিবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্র দুটি নিষ্ক্রিয় করার পর সেগুলোর ধ্বংসাবশেষ মক্কা, জেদ্দা, তায়েফ এবং রাবিগ এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-র মাধ্যমে কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছেন, মক্কার ওয়াদি আল-মাগমাস এলাকায় ক্ষেপণাস্ত্রের কিছু অংশ পাওয়া গেছে। এছাড়া জেদ্দার আল-নুজহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগ গভর্নরেটের মাসতুরাহ সেন্টারে ধ্বংসাবশেষ পতিত হয়েছে। এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের পরিস্থিতিতে নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হুতিরা মক্কা ও মদিনার মতো পবিত্র শহরগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগটি অস্বীকার করেছে।

পবিত্র স্থানগুলোর কাছাকাছি হুতিদের হামলার অভিযোগ এটিই প্রথম নয়। গত ১ অক্টোবর সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, হুতিরা মদিনার তাইবা বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হামলা চালিয়েছে, যা মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করে। এছাড়া গত ২৪ সেপ্টেম্বর মক্কার আকাশসীমায় একটি হুতি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছিল সৌদি আরব। জোটের ভাষ্যমতে, ২০১৭ সালের পর মক্কাকে লক্ষ্য করে হুতিদের এটি ছিল দ্বিতীয় প্রচেষ্টা। যদিও হুতিরা বরাবরই তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছে।