অপরাধ

শরীয়তপুরে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম, শিক্ষক আটক

প্রতিবেদক
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ওমরাহ যাত্রায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত সৌদিতে ওমরাহ যাত্রায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত পদত্যাগ করছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন, নতুন প্রেসিডেন্টের খোঁজে বিএনপি পদত্যাগ করছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন, নতুন প্রেসিডেন্টের খোঁজে বিএনপি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আজ বা কাল, স্পিকার দেশে ফিরছেন আগেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আজ বা কাল, স্পিকার দেশে ফিরছেন আগেই নিউইয়র্কে একক কনসার্টে গান গাইবেন অভিনেতা অপূর্ব নিউইয়র্কে একক কনসার্টে গান গাইবেন অভিনেতা অপূর্ব জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপে জেল ও আনসারের শিরোপা জয় জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপে জেল ও আনসারের শিরোপা জয় এক মিনিটে বিশ্বের সব দেশের নাম বলে তাক লাগালেন ইসমাইল এক মিনিটে বিশ্বের সব দেশের নাম বলে তাক লাগালেন ইসমাইল থার্ড টার্মিনালে ৩২০০ কোটি টাকার অনিয়ম, চারা গাছ কিনতেও লাখ টাকা থার্ড টার্মিনালে ৩২০০ কোটি টাকার অনিয়ম, চারা গাছ কিনতেও লাখ টাকা
সব খবর

শরীয়তপুরের গোসাইরহাটে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে ঢুকে এক শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে ঘটা এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। আহত কর্মকর্তার নাম শাকিল আহমেদ, তিনি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত। অন্যদিকে, আটক শিক্ষক জসিম উদ্দীন গোসাইরহাট উপজেলার আলওয়ালপুর ইউনিয়নের চরজালালপুর এলাকার ৭৯ নম্বর উত্তর চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গোসাইরহাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের সঙ্গে শিক্ষক জসিম উদ্দীনের আগে থেকেই বিরোধ ছিল। রোববার দুপুরে জসিম উদ্দীন রেইনকোট পরিহিত অবস্থায়, মুখে মাস্ক এবং চোখে রোদচশমা পরে শিক্ষা কার্যালয়ে প্রবেশ করেন। এরপর তিনি নিজের ব্যাগ থেকে একটি কুড়াল বের করে আকস্মিকভাবে শাকিল আহমেদের ওপর হামলা চালান। এতে শাকিল আহমেদ আহত হন।

ঘটনার সময় কার্যালয়ে উপস্থিত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত ছুটে এসে হামলাকারীকে প্রতিহত করেন এবং আহত শিক্ষা কর্মকর্তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে গোসাইরহাট থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। আহত শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ধারণ করা একটি ভিডিওতে শিক্ষক জসিম উদ্দীনকে অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা গেছে। তিনি দাবি করেন, সকালে টাইগার নামের কোমল পানীয় পান করেছেন এবং আর্জেন্টিনার খেলা দেখেছেন, এরপর কী হয়েছে তা তিনি আর মনে করতে পারছেন না।