খেলা

সুপারকম্পিউটারের বিশ্লেষণে বিশ্বকাপ জেতার দৌড়ে এগিয়ে ফ্রান্স

প্রতিবেদক
দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ
সব খবর

বিশ্বকাপ টুর্নামেন্ট এখন চূড়ান্ত পর্যায়ের দিকে। বিশ্বকাপে এরই মধ্যে ১০০টি ম্যাচ শেষ। এক মাসের বেশি সময় ধরে চলা রোমাঞ্চকর লড়াই শেষে এখন শিরোপা নির্ধারণের জন্য বাকি আছে মাত্র চারটি ম্যাচ। সেমিফাইনালের এই লড়াইয়ে টিকে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স। টুর্নামেন্ট শুরুর আগেই অপটার সুপারকম্পিউটার এই চারটি দলের সেমিফাইনালে ওঠার পূর্বাভাস দিয়েছিল, আর এবার তারা চ্যাম্পিয়ন দল নির্বাচনের জন্য ২৫ হাজারবার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করেছে।

বিশ্লেষণ অনুযায়ী, বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা ফ্রান্সের। দিদিয়ের দেশমের দল উত্তর আমেরিকায় দারুণ ছন্দে খেলছে। কিলিয়ান এমবাপ্পে এই আসরে এখন পর্যন্ত ৮ গোল করে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন। এছাড়া উসমান দেম্বেলেও ৫টি গোল করেছেন। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুজনেই গোল করে দলকে সেমিফাইনালে তুলেছেন। গত ৫০ বছরের ইতিহাসে ফ্রান্স দ্বিতীয় দল হিসেবে একই বিশ্বকাপে দুজন খেলোয়াড়ের ৫ বা তার বেশি গোল করার কৃতিত্ব দেখাল। ইংল্যান্ডও এবারের আসরে এই কীর্তি গড়েছে, যেখানে হ্যারি কেইন ও জুড বেলিংহাম দুজনেই ৬টি করে গোল করেছেন।

সুপারকম্পিউটারের মতে, ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭.৭ শতাংশ এবং শিরোপা জেতার সম্ভাবনা ৩৪ শতাংশ। তবে তাদের সামনে বড় বাধা স্পেন। লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা এবারের আসরে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল হজম করার আগে স্পেন টানা ৬৪৯ মিনিট গোলশূন্য ছিল। তারা টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও গড়েছে। সুপারকম্পিউটারের হিসাবে স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩ শতাংশ এবং শিরোপা জেতার সম্ভাবনা ২৩.৪ শতাংশ।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৯ শতাংশ, তবে ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯ শতাংশ। তবে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সম্ভাবনায় তারা সামান্য এগিয়ে, ৫০.৯ শতাংশ। যদিও ইংল্যান্ড পুরো বিশ্বকাপে খুব দাপুটে ফুটবল খেলেনি, তবে জুড বেলিংহামের একক নৈপুণ্য তাদের গুরুত্বপূর্ণ জয় এনে দিচ্ছে। ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার পর বেলিংহামই প্রথম খেলোয়াড় হিসেবে নকআউটের টানা দুই ম্যাচে জোড়া গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। ২০১৮ সালের পর থেকে চারবার সেমিফাইনালে উঠে ইংল্যান্ড বড় টুর্নামেন্টে নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে।

সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়ন হলেও শেষ চারে থাকা চার দলের মধ্যে ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে কম ধরা হচ্ছে আর্জেন্টিনার। সুইজারল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিটের লড়াই শেষে ৩-১ গোলে জয়ী আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে ১৩তম অতিরিক্ত সময়ের ম্যাচ খেলেছে। যদিও মেসি সুইজারল্যান্ডের বিপক্ষে গোল পাননি, তবুও দলের জয়ে তা বাধা হয়ে দাঁড়ায়নি। সুপারকম্পিউটারের হিসাবে আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবনা ২০.৬ শতাংশ। তবে সেমিফাইনাল লড়াইটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে ২৫ হাজার সিমুলেশনের মধ্যে ৪৯.১ শতাংশ ক্ষেত্রে আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাবনা দেখানো হয়েছে।

এর আগে ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে রোনালদো করেছিলেন ৮ গোল, রিভালদো ৫।

২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ১–০ গোলে হারের পর থেকে টানা ৩৬ ম্যাচে অপরাজিত রয়েছে তারা।