রাজনীতি

গঙ্গার পানির হিস্যা না পেলে ভারতীয় পণ্য আসবে না: নাহিদ ইসলাম

প্রতিবেদক
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের বিশাল বিক্ষোভ প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের বিশাল বিক্ষোভ শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে শ্রম অসন্তোষ নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি ও ২১ ম্যাজিস্ট্রেট মোতায়েন গাজীপুরে শ্রম অসন্তোষ নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি ও ২১ ম্যাজিস্ট্রেট মোতায়েন বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের যাত্রা শুরু, নেতৃত্বে লাবণ্য ও মোবাশ্বির বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের যাত্রা শুরু, নেতৃত্বে লাবণ্য ও মোবাশ্বির বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ব্যাপক ভাঙচুর মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ব্যাপক ভাঙচুর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাহামাগামী বিমান বিধ্বস্ত, নিহত ৯ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাহামাগামী বিমান বিধ্বস্ত, নিহত ৯ চলনবিলের অতিথি পাখিদের কলকাকলি, নিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ চলনবিলের অতিথি পাখিদের কলকাকলি, নিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ তাহসিফ হত্যা মামলা: বান্ধবী দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর তাহসিফ হত্যা মামলা: বান্ধবী দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর
সব খবর

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, গঙ্গার পানির ন্যায্য হিস্যা না পাওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় কোনো পণ্য প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি স্পষ্ট করে বলেন, যদি বাংলাদেশের নদীতে পানি না আসে, তবে ভারতের কোনো ট্রানজিট বা করিডর সুবিধা কার্যকর হবে না। এছাড়া ভারতীয় কোনো চ্যানেলও বাংলাদেশে চলতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে তারা আবারও লং মার্চের জন্য প্রস্তুত আছেন।

বর্তমান সরকারের ঋণ গ্রহণ ও উন্নয়ন প্রকল্প নিয়ে সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সরকার এখন ঋণের জন্য দ্বারে দ্বারে ঘুরছে, কিন্তু কেউ তাদের বিশ্বাস করছে না বা ঋণ দিচ্ছে না। তিনি মাতারবাড়ী প্রকল্প নিয়ে জাপানের সাথে করা সরকারের চুক্তিগুলো জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানান। সংসদে আলোচনা ছাড়া কোনো জাতীয় চুক্তি পাস করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, এসব চুক্তির আড়ালে ভারতকে কোনো ধরনের অবৈধ করিডর বা ট্রানজিটের সুযোগ দেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের জনগণ তা রুখে দেবে।

সংবিধান সংস্কারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, সালাহউদ্দিন আহমদের মতামত চাওয়ার কোনো এখতিয়ার নেই এবং নির্বাচনের আগেই সব আলোচনা সম্পন্ন হয়েছে। এখন আলোচনার সময় নয়, বরং সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংশোধনের সময় এসেছে। অন্যথায় দেশের তরুণ প্রজন্ম ও শ্রমিক সমাজ তা মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন।

শ্রমিকদের ন্যায্য মজুরির দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও বেসরকারি খাত ও শ্রমিকদের মজুরি বাড়ানো হয়নি, যা চরম বৈষম্য। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের দাবি জানান তিনি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্যসচিব প্রকৌশলী ফরহাদ সোহেল।