বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ পঞ্চম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সর্বশেষ আপডেট অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ১৬৪, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
তালিকায় সবচেয়ে দূষিত বাতাসের শহর হিসেবে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ৪৯৩-এ পৌঁছেছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যাদের স্কোর ২১৯ (অস্বাস্থ্যকর)। এছাড়া মিশরের কায়রো ২১২ স্কোর নিয়ে তালিকার তৃতীয় এবং ভারতের কলকাতা ১৬৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।
শীর্ষ দশের অন্যান্য শহরগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে চীনের সাংহাই (১৫৫), সপ্তম স্থানে উগান্ডার কাম্পালা (১৪৪), অষ্টম স্থানে কাতারের দোহা (১৩৯), নবম স্থানে উজবেকিস্তানের তাসখন্দ (১৩৪) এবং দশম অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই (১২৫)।

















