রাজনীতি

পোশাকশ্রমিকদের আন্দোলন যৌক্তিক, দায় এড়াতে পারে না সরকার: নাহিদ ইসলাম

প্রতিবেদক
শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চিতের আহ্বান জানাল জাতিসংঘ শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চিতের আহ্বান জানাল জাতিসংঘ স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেপ্তার স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেপ্তার ইসরায়েলে নতুন সরকার গঠনে ঐকমত্যে বিরোধী দলগুলো ইসরায়েলে নতুন সরকার গঠনে ঐকমত্যে বিরোধী দলগুলো আজকের খেলা: নিউজিল্যান্ড-ভারত ওয়ানডে ও চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ সব ম্যাচ আজকের খেলা: নিউজিল্যান্ড-ভারত ওয়ানডে ও চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ সব ম্যাচ এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ফারুক আহমেদ এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ফারুক আহমেদ বাংলাদেশের পোশাকশ্রমিক আন্দোলনের ওপর নজর রাখছে ভারত বাংলাদেশের পোশাকশ্রমিক আন্দোলনের ওপর নজর রাখছে ভারত তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং তারেক-সি সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনা মন্ত্রীর তিন দিনের সফর তারেক-সি সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনা মন্ত্রীর তিন দিনের সফর বড়দিন উদযাপনে খ্রিষ্টান ট্রাস্টকে ৩ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী বড়দিন উদযাপনে খ্রিষ্টান ট্রাস্টকে ৩ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী দুই ব্যাংকের পর্ষদে পাঁচ নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক দুই ব্যাংকের পর্ষদে পাঁচ নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
সব খবর

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দলীয় কর্মিসভা ও সুধী সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, সরকারের সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের অভাবেই এই আন্দোলন বর্তমানে বড় আকার ধারণ করেছে। আন্দোলনে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে নৈরাজ্য সৃষ্টি করলে তার দায় সরকারকেই নিতে হবে বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে সরকার দায় এড়াতে পারে না। মজুরি বৃদ্ধির এই আন্দোলনের পরিস্থিতি প্রায় দুই সপ্তাহ আগে থেকেই তৈরি হচ্ছিল। সরকারের উচিত ছিল শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে আগেই মজুরি পুনর্নির্ধারণ করা। তিনি আরও বলেন, আন্দোলনে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করলে তা গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা। বিরোধী দলকে নজরদারিতে রাখার পরিবর্তে দেশের শত্রুদের কর্মকাণ্ডের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য সংগ্রহে আরও গুরুত্ব দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি বর্তমান সরকারের প্রতি জনগণের আস্থার অভাব রয়েছে বলেও দাবি করেন। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত প্রায় ৫০০টি আন্দোলন মোকাবিলা করেছে। জনগণের আস্থা থাকলেই কেবল আন্দোলন থামানো সম্ভব, কিন্তু সরকার নির্বাচনের আগে দেওয়া ইশতেহার ও প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এমনকি ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে সরকার বেইমানি করেছে বলেও তিনি অভিযোগ করেন। এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, ইতিপূর্বে খোলাবাজারে যে সিলিন্ডার ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হতো, তা এখন ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে এবং ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

রাজনৈতিক কৌশল নিয়ে নাহিদ ইসলাম জানান, ১১-দলীয় জোট সংসদীয় জোট হিসেবে থাকলেও আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি স্বতন্ত্র ও এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই লক্ষ্য সামনে রেখেই সারা দেশে আঞ্চলিক সমাবেশের মাধ্যমে দলকে প্রস্তুত করা হচ্ছে। এছাড়া সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠানকে বিএনপির আশ্রয়-প্রশ্রয়ে রাখার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, তাদের সুযোগ দেওয়ার কারণে আওয়ামী লীগ আবার সক্রিয় হওয়ার সুযোগ পেলে এর দায় বিএনপিকেও নিতে হবে। সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজ ও জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।