অপরাধ

মাদকের প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম, কেটে ফেলা হলো রগ

প্রতিবেদক
ব্যবসায়ীদের ব্যাংক হিসাব জব্দে এনবিআর: শীর্ষ শিল্পপতিদের মধ্যেও উদ্বেগ ব্যবসায়ীদের ব্যাংক হিসাব জব্দে এনবিআর: শীর্ষ শিল্পপতিদের মধ্যেও উদ্বেগ ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি, পাহাড়ে নির্যাতনের লোমহর্ষক বর্ণনা টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি, পাহাড়ে নির্যাতনের লোমহর্ষক বর্ণনা রেকর্ড ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করল একমি ল্যাবরেটরিজ রেকর্ড ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করল একমি ল্যাবরেটরিজ তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে দিশাকে কারাগারে পাঠানোর নির্দেশ তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে দিশাকে কারাগারে পাঠানোর নির্দেশ তুরস্কের আফিওনকারাহিসারে বন্দুকধারীর গুলিতে নিহত ৮ তুরস্কের আফিওনকারাহিসারে বন্দুকধারীর গুলিতে নিহত ৮ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, পাশে সাঁটানো হলো বিদ্বেষমূলক পোস্টার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, পাশে সাঁটানো হলো বিদ্বেষমূলক পোস্টার ঝিনাইগাতীতে মসজিদ কমিটি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা করা হলো বিএনপি নেতাকে ঝিনাইগাতীতে মসজিদ কমিটি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা করা হলো বিএনপি নেতাকে রাজধানীর বারিধারায় চলন্ত বাসে অগ্নিসংযোগ, আটক চালক ও সহকারী রাজধানীর বারিধারায় চলন্ত বাসে অগ্নিসংযোগ, আটক চালক ও সহকারী নারীদের জন্য বিশেষ দাওয়াহ উইং চালু করল আস-সুন্নাহ ফাউন্ডেশন নারীদের জন্য বিশেষ দাওয়াহ উইং চালু করল আস-সুন্নাহ ফাউন্ডেশন
সব খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জেরে আবুল কালাম নামের এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় মাদক কারবারিরা। হামলাকারীরা কেবল তাকে মারধর করেই ক্ষান্ত হয়নি, তার হাত-পা ভেঙে দিয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ের রগ কেটে দিয়েছে। বর্তমানে তিনি ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ নৃশংস ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত আবুল কালাম রূপগঞ্জের তারাবো পৌরসভার উত্তর বাসাবো এলাকার বাসিন্দা। তিনি আগে হবিগঞ্জে কর্মরত ছিলেন এবং প্রায় পাঁচ মাস আগে ঢাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি হন। এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে নিয়মিত প্রতিবাদ করায় মাদক কারবারিদের সঙ্গে তার বিরোধ চলে আসছিল এবং বিভিন্ন সময় তাকে হুমকিও দেওয়া হতো।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে স্থানীয় মাদক কারবারি শাহাদাতের ছোট ভাই শাহজালাল মোবাইল ফোনে আবুল কালামকে ডেকে নেয়। এরপর তাকে বাসাবো এলাকার একটি বিলের পাশের নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা শাহজালালসহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের বেধড়ক পিটুনি ও কোপের মুখে আবুল কালামের হাত-পা ভেঙে যায় এবং হামলাকারীরা তার বাম পায়ের রগ কেটে দেয়।

আবুল কালামের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ওসি আরও জানান, হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।