খেলা

মেসিকে রুখতে বিশেষ ছক ইংল্যান্ডের, সেমিফাইনাল নিয়ে উত্তাপ তুঙ্গে

প্রতিবেদক
২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে
সব খবর

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের লড়াইকে ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা চরমে। সাবেক ইংলিশ তারকাদের মধ্যে এই ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসের কমতি নেই। নেটফ্লিক্স স্পোর্টসের একটি আলোচনায় গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মাইকাহ রিচার্ডসের সঙ্গে কথা বলার সময় সাবেক মিডফিল্ডার জো কোল লিওনেল মেসিকে থামানোর বিষয়ে বেশ সাহসী মন্তব্য করেছেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, মেসিকে আমরা ঘুম পাড়িয়ে রাখব এবং তাকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেব। এ বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত বলে দাবি করেন।

জো কোলের এমন মন্তব্যের পর উপস্থিত অন্যরা তাকে কিছুটা সতর্ক হওয়ার পরামর্শ দিলেও চেলসি ও লিভারপুলের এই সাবেক তারকা নিজের অবস্থানে অনড় থেকে ইংল্যান্ডের ফাইনাল খেলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তবে সাবেক ডিফেন্ডার মাইকাহ রিচার্ডস কিছুটা ভিন্নমত পোষণ করে বলেন, আর্জেন্টিনাকে হারানো মোটেও সহজ কাজ হবে না। তার মতে, আর্জেন্টিনার খেলোয়াড়রা মানসিকভাবে অত্যন্ত লড়াকু এবং চতুর। তাদের হারাতে হলে ইংল্যান্ডকে স্বাভাবিকের চেয়েও ভালো ফুটবল খেলতে হবে, যদিও রিচার্ডস মনে করেন গতির দিক থেকে ইংল্যান্ড এগিয়ে থাকবে এবং তারাই জিতবে।

উল্লেখ্য যে, জো কোল অতীতে একাধিকবার লিওনেল মেসির প্রশংসা করেছেন এবং ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে মেসিকে এগিয়ে রেখেছেন। বিশ্বকাপ শুরুর আগেও তিনি মেসিকে ফুটবলের সব অর্জন সম্পন্ন করা একমাত্র নিখুঁত খেলোয়াড় হিসেবে অভিহিত করেছিলেন।

অন্যদিকে, আর্জেন্টিনার সেন্টার-ব্যাক জুটি ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজকে নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন গ্যারি নেভিল। নেভিলের মতে, তারা বিশ্বের অন্যতম সেরা অথচ অস্থির এক জুটি। কখনো তারা অসাধারণ খেলেন, আবার কখনো অবিশ্বাস্য ভুল করে বসেন, তবে আর্জেন্টিনার জার্সি গায়ে থাকলে তাদের রূপ সম্পূর্ণ বদলে যায়। আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে দুই পরাশক্তির এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে।