আইন ও আদালত

বিচারপতিদের অবসরের বয়সসীমা নিয়ে নতুন বিতর্কের আভাস

প্রতিবেদক
বিশ্বজুড়ে মুসলিম নির্যাতন: কোথায় থামবে এই বর্বরতা? বিশ্বজুড়ে মুসলিম নির্যাতন: কোথায় থামবে এই বর্বরতা? ফরিদপুরে চলন্ত বাসে আগুন, চালকসহ দগ্ধ হয়ে নিহত ফরিদপুরে চলন্ত বাসে আগুন, চালকসহ দগ্ধ হয়ে নিহত রিপাবলিকান প্রেসিডেন্ট পদের দৌড়ে রুবিও না ভ্যান্স: কে এগিয়ে? রিপাবলিকান প্রেসিডেন্ট পদের দৌড়ে রুবিও না ভ্যান্স: কে এগিয়ে? দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর নির্ধারণ দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর নির্ধারণ অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ: ইরান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ: ইরান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অভিশংসনের মুখে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, পাশে ট্রাম্প ও রুবিও অভিশংসনের মুখে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, পাশে ট্রাম্প ও রুবিও কুষ্টিয়ায় বাসার সামনে দশম শ্রেণির ছাত্রীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত কুষ্টিয়ায় বাসার সামনে দশম শ্রেণির ছাত্রীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থী বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থী তিন দিনেই কোটি ভিউ পার করল তটিনী-তৌসিফের নাটক 'মন দুনিয়া' তিন দিনেই কোটি ভিউ পার করল তটিনী-তৌসিফের নাটক ‘মন দুনিয়া’
সব খবর

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অবসরের বয়সসীমা নিয়ে ফের নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত শনিবার রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধান বিচারপতিসহ সব বিচারপতির অবসরের বয়সসীমা ৬৭ বছর থেকে কমিয়ে ৬৫ বছর করার প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন। সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনরত সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৪ সালের ১৬ মে সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, তখন থেকেই এ নিয়ে নানা বিতর্ক তৈরি করা হয়েছে এবং সব দোষ বিএনপির ওপর চাপানো হয়েছে।

বিচারপতিদের বয়সসীমা সংক্রান্ত এই বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিরোধী দলের সংসদ সদস্যরা। এর আগে গত এপ্রিলে জাতীয় সংসদের বিশেষ কমিটির তৃতীয় বৈঠকে বিরোধী দল জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও একই ধরনের প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। ওই বৈঠকে বিরোধী দলের একজন সংসদ সদস্য প্রস্তাব করেছিলেন যে, বিচারপতি নিয়োগের বয়সসীমা সংক্রান্ত অতীতের বিতর্ক নিরসনে বর্তমান সরকার অবসরের বয়স কমিয়ে ৬৫ বছর করতে পারে। বিষয়টি সংবিধান সংশোধন কমিটির বৈঠকে অধিকতর আলোচনার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এদিকে, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে বিষয়টি নিয়ে ভিন্নধর্মী সুপারিশ করা হয়েছে। সংস্কার কমিশনের মতে, হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম বয়স ৪৮ হওয়া প্রয়োজন এবং প্রধান বিচারপতিসহ সব বিচারপতির অবসরের বয়সসীমা ৭০ বছর হওয়া উচিত। তবে সংস্কার কমিশন এও বলেছে যে, নতুন এই বয়সসীমা প্রস্তাবিত সংশোধনের আগে নিয়োগপ্রাপ্ত বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

বয়সসীমা কমানোর এই প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক নেতারা। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন, দেশের মানুষের গড় আয়ু বাড়ছে, তাই অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া উচিত। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যা নতুন করে বিতর্কের জন্ম দেয়। সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন এমপি বিষয়টিকে সাংবিধানিক উল্লেখ করে বলেছেন, অনেক প্রস্তাব আসতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদেই গৃহীত হবে।

উল্লেখ্য যে, ১৯৭৯ সালের পঞ্চম সংশোধনী বিচারপতি খায়রুল হক বাতিল করলেও ওই সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের প্রাপ্ত সুযোগ-সুবিধাগুলো বহাল রাখা হয়েছিল। এর আগে ১৯৮৬ সালের ১১ নভেম্বর সংবিধানের সপ্তম সংশোধনে বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করা হয়েছিল। প্রধান বিচারপতি কেএম হাসানকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার জন্য বিএনপি-জামায়াত জোট সরকার বিচারপতিদের বয়স বাড়িয়েছে—এমন অভিযোগ এনে ২০০৬ সালে (২০০৬) বছরজুড়ে দেশে লগি-বৈঠার ব্যাপক তাণ্ডব চালায় আওয়ামী লীগ। পরবর্তীতে ওয়ান ইলেভেন সরকারের সময় এবং ২০১৪ সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে আইন কমিশনের পক্ষ থেকেও বিচারপতিদের বয়স ৭৫ বছর করার সুপারিশ করা হয়েছিল, যা শেষ পর্যন্ত কার্যকর হয়নি।