অন্যান্য

সাগরে নতুন লঘুচাপের পূর্বাভাস, আজ থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

প্রতিবেদক
ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ৩০ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ৩০ আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার ঘটনায় রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার ঘটনায় রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার সিঁদুর খেলা ও অশ্রুজলে দেবীকে বিদায় জানালো সনাতন ধর্মাবলম্বীরা সিঁদুর খেলা ও অশ্রুজলে দেবীকে বিদায় জানালো সনাতন ধর্মাবলম্বীরা প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চার দেশের নতুন চুক্তি সই প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চার দেশের নতুন চুক্তি সই দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৭৩ দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৭৩ রাস্তার ধারের খাবারের দোকানকেও নিতে হবে বিএফএসএ নিবন্ধন রাস্তার ধারের খাবারের দোকানকেও নিতে হবে বিএফএসএ নিবন্ধন
সব খবর

গতকাল রোদঝলমলে সকালের পর আজ বুধবার সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ১০টার দিকে সাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যার তীব্রতা বিকেলের দিকে কিছুটা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, লঘুচাপটি সৃষ্টির পর আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। তবে গত সপ্তাহের মতো বৃষ্টির তীব্র তাণ্ডব দেখার আশঙ্কা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। লঘুচাপ সৃষ্টির পর বৃষ্টি শুরু হতে কিছুটা সময় লাগে এবং এবার বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না।

চলতি মাসের ৫ তারিখ থেকে সাগরে নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছিল। বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম ও সিলেটসহ সারা দেশেই তখন ব্যাপক বৃষ্টি হয়েছে। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ৫ থেকে ১২ তারিখের মধ্যে এ মাসের মোট বৃষ্টির প্রায় ৭৯ শতাংশই ইতিমধ্যে হয়ে গেছে।

আজ সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা রয়েছে এবং বিকেলের দিকে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তা ভারী হওয়ার সম্ভাবনা কম। নতুন করে বৃষ্টিপাত শুরু হলে তা প্রথমে দক্ষিণাঞ্চলে দেখা দিতে পারে এবং পরে অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে, তবে এটি দীর্ঘস্থায়ী হবে না।

এদিকে, গত কয়েকদিন বৃষ্টি কম থাকায় গতকাল দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে এবং গরমের অনুভূতিও বেড়েছে। গতকাল রাজধানীর তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছিল, যা আগের দিন ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আজকের পূর্বাভাস অনুযায়ী, নতুন করে তাপমাত্রা আর বাড়বে না বলে জানানো হয়েছে।