অন্যান্য

এল নিনোর প্রভাবে আমাজনে ভয়াবহ দাবানল, বিপর্যস্ত জনজীবন

প্রতিবেদক
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা
সব খবর

জলবায়ুগত পরিবর্তন ‘এল নিনো’র বহুমুখী প্রভাবে আমাজন রেইনফরেস্ট ভয়াবহ দাবানলের চরম ঝুঁকিতে পড়েছে। টর্নেডো বা বজ্রঝড়ের মতো স্বল্পস্থায়ী দুর্যোগের বিপরীতে এল নিনো দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে, যার ফলে চলতি বছর সৃষ্ট চরম খরা বিশ্বের বৃহত্তম এই বনাঞ্চলকে দাবানলের এক বিপজ্জনক অঞ্চলে পরিণত করেছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, দক্ষিণ আমেরিকার বিশাল এই বনভূমি ইতিমধ্যেই এক দীর্ঘ ও ভয়াবহ দাবানল মৌসুমের প্রাথমিক ধাপে প্রবেশ করেছে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিভিন্ন উপগ্রহভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা, যেমন— ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (FIRMS), গ্লোবাল ফায়ার এমিসন ডেটাবেস এবং নাসা ওয়ার্ল্ডভিউ, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে আমাজনের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে বিষাক্ত ধোঁয়া ও আগুনের তীব্রতা রেকর্ড করেছে। এই দাবানল মানাউস ও সানতারেমের প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলো থেকে শুরু করে আমাজন নদীর মোহনা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের আর্থ সিস্টেম বিজ্ঞানী ডগলাস মর্টনের মতে, এল নিনোর প্রভাবে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এটি একটি পর্যায়ক্রমিক দাবানলের শৃঙ্খল। ইন্দোনেশিয়ায় খরা ও পিটল্যান্ডের আগুনের পর এই ধারা ব্রাজিলের আমাজনে আঘাত হানে এবং পরবর্তীতে এটি উত্তর ও দক্ষিণ ব্রাজিলের অন্যান্য অংশসহ ভেনেজুয়েলা, গায়ানা এবং প্যারাগুয়েতে ২০২৭ সালের আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে।

দাবানলের তীব্রতা এতটাই বেশি যে, গত ১২ অক্টোবর নাসার অ্যাকুয়া উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা যায়, আমাজন নদীর দুই তীরের বনাঞ্চলের আগুন থেকে সৃষ্ট ঘন ধোঁয়া পুরো মানাউস শহরকে আচ্ছন্ন করে ফেলে। ওই দিন ব্রাজিলের আমাজোনাস রাজ্যের রাজধানী মানাউসে বাতাসের মান আশঙ্কাজনকভাবে নেমে যায়। বাতাসে সূক্ষ্ম ধূলিকণার (PM2.5) মাত্রা প্রতি ঘনমিটারে ১৩৫ মাইক্রোগ্রামে পৌঁছায়, যা ওই অঞ্চলের দ্বিতীয় সর্বনিম্ন বাতাস মানের সূচক। বিষাক্ত ধোঁয়াশার কারণে প্রায় ২০ লাখ মানুষের দৈনন্দিন জীবন স্তব্ধ হয়ে পড়ে; বন্ধ করে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাতিল করা হয় ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন জনসমাবেশ।

বিশ্লেষকদের মতে, আমাজনে ঘটা প্রাকৃতিক কারণে বা বজ্রপাতে আগুন লাগার ঘটনা ১ শতাংশেরও কম। ফলে বর্তমানে চলা প্রায় সব দাবানলই মানবসৃষ্ট—যা সাধারণত চাষাবাদ বা গোচারণভূমির ঝোপঝাড় পরিষ্কার করতে জ্বালানো হয়েছিল। তবে চরম খরার কারণে এসব আগুন অনিয়ন্ত্রিত হয়ে শুকিয়ে যাওয়া রেইনফরেস্টের গভীরে ছড়িয়ে পড়েছে। বর্তমানে সানতারেম অঞ্চলেই প্রায় ৫০ থেকে ৭০টি অনিয়ন্ত্রিত আগুন জ্বলছে।

বিজ্ঞানীরা আরও উল্লেখ করেছেন যে, মহাকাশ থেকে ঘন ধোঁয়া, মেঘ এবং বনাঞ্চলের ঘন ছাদের কারণে উপগ্রহের সেন্সরগুলো অনেক সময় ছোট বা নিম্ন-তীব্রতার আগুন শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে। এই দুর্যোগ মোকাবেলায় নাসার গবেষকরা আরও নিখুঁত পর্যবেক্ষণ প্রযুক্তির মাধ্যমে স্থানীয় পরিবেশ বিষয়ক নেটওয়ার্ক ও সংস্থার সাথে তথ্য আদান-প্রদান করে দাবানল মোকাবিলার জোর চেষ্টা চালাচ্ছেন।